কান্না করায় শিশুকে মাটিতে আছড়ে হত্যা করল বাবা
Why this classification
The article reports a specific, recent incident in Feni where a two-month-old baby died after allegedly being slammed onto the ground by his drug-addicted father. The article also states that a doctor confirmed the death was caused by injuries, so it qualifies as a real violent killing.
Killed
1
Injured
0
Summary
ফেনীর ফুলগাজীতে ১১ জুন ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় মাদকাসক্ত বাবা মো. সুলতান কান্না করায় দুই মাস বয়সি শিশু মোহাম্মদ জুনায়েদকে মাটিতে আছড়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 11/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের, বাবা-বোন হাসপাতালে
ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন লাকি বেগম (৪০) নামে এক নারী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী ও মেয়ে। অভিযুক্ত ছেলে রাফিকে (২১) স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্ট বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নিহত লাকি বেগমের স্বামী মো. মোস্তফা (৪৫) ও মেয়ে মিথিলা (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় রাফি হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন লাকি বেগম। এ সময় গুরুতর আহত হন তার স্বামী ও মেয়ে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রাফিকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এমরান হোসেন নামে নিহত লাকির এক স্বজন বলেন, রাফি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িয়ে গেছে। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের সঙ্গে ঝামেলা করতেন। আজও সম্ভবত মাদকের টাকার জন্য এ ধরনের নৃশংস ঘটনা ঘটিয়েছে। ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার কবির বলেন, হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত মোস্তফা ও মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, রাফি বখাটে ও মাদকাসক্ত। প্রায়ই পরিবারের সঙ্গে মাদকের টাকার জন্য ঝামেলা করত বলে জানা গেছে। এ ঘটনাটি সে খুব ঠাণ্ডা মাথায় করেছে বলে ধারণা করা হচ্ছে। আটকের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক চৌধুরী/আরকে
কান্না করায় শিশুকে মাটিতে আছড়ে হত্যা করল বাবা
ফুলগাজীতে মাদকসেবীর নির্মমতা কান্না করায় শিশুকে মাটিতে আছড়ে হত্যা করল বাবা Advertisement ফেনী প্রতিনিধি প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফেনীর ফুলগাজীতে দুই মাস বয়সি শিশুসন্তানকে আছড়ে হত্যা করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ভূমি অফিসসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ। শিশুটির মা রুনা আক্তার অভিযোগ করেন, তার স্বামী মো. সুলতান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার সময় তিনি ঘরের বাইরে ছিলেন। এ সময় শিশু জুনায়েদ তার বাবার কাছে ছিল। শিশুটি কান্নাকাটি করলে ক্ষিপ্ত হয়ে সুলতান তাকে মাটিতে আছড়ে মারেন বলে অভিযোগ করেন তিনি। রুনা আক্তার জানান, ঘরে ফিরে তিনি সন্তানকে মাটিতে ছটফট করতে দেখেন। এ সময় শিশুটির বাবা পাশে বসে গাঁজা সেবন করছিল এবং হাসপাতালে নিতে বাধা দিচ্ছিল। পরে জোর করে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মুন্সীরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা মো. সুলতান দুই বছর আগে রুনা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা ফুলগাজীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন। মাত্র দুই মাস আগে তাদের সংসারে জন্ম নেয় জুনায়েদ। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুদ্দৌলা জানান, হাসপাতালে আনার আগেই আঘাতজনিত কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
