চাঁদার জন্য অধ্যাপকের ওপর হামলা, আহত ৩

AI-classifiedconfidence 95%

Why this classification

রোববার সন্ধ্যায় সিলেটে চিকিৎসক ও তার পরিবারের সদস্যদের ওপর চাঁদা দাবির জেরে সশস্ত্র হামলা হয়েছে; এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। এটি একটি সাম্প্রতিক সহিংস ঘটনা, তাই অন্তর্ভুক্ত করা হয়েছে।

Reported by:JugantorSingle source
07/06/26•সোনাতলার সবুজ-১ এলাকা

Killed

0

Injured

3

Summary

রোববার সন্ধ্যায় সিলেটের সোনাতলায় চাঁদা দাবির জেরে চিকিৎসক ডা. আজিজুর রহমান ও তার পরিবারের সদস্যদের ওপর ছুরি, রড ও পাইপ দিয়ে হামলা চালানো হয়। এতে ডা. আজিজুর, তার বড় ভাই মোবারক হোসেন ফাত্তাহ এবং ভাবি দেওয়ান মমনুন হাছান গুরুতর আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 6

Perpetrator side

Awami League

Victim side

Locals

Other actors

বেলাল আহমদ ওরফে গুল্লি বেলালরাইয়ানলায়েক আহমদসায়েম আহমদপান্না বেগমলুৎফা বেগমঅধ্যাপক ডা. আজিজুর রহমানমোবারক হোসেন ফাত্তাহদেওয়ান মমনুন হাছানখান মুহাম্মদ মাঈনুল জাকির

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 10/06/26open original ↗

চাঁদার জন্য অধ্যাপকের ওপর হামলা, আহত ৩

প্রিন্ট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ এএম Advertisement Advertisement সিলেট ব্যুরো প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আরও পড়ুন Advertisement সিলেটে একজন চিকিৎসক ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত চিকিৎসক হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় মামলা হলেও কোনো গ্রেফতার নেই। মামলার এজাহার অনুযায়ী, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন সোনাতলার সবুজ-১ এলাকার বাসার সামনে এই ঘটনা ঘটে। হামলায় অধ্যাপক ডা. আজিজুর রহমান, তার বড় ভাই মোবারক হোসেন ফাত্তাহ এবং ভাবি দেওয়ান মমনুন হাছান গুরুতর আহত হন। এই ঘটনায় মমনুন হাছান কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন-সোনাতলা রায়নগর এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে ও ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতা বেলাল আহমদ ওরফে গুল্লি বেলাল, তার ছেলে রাইয়ান, পূর্ব শাহী ঈদগাহ এলাকার ওসমান মিয়ার দুই ছেলে লায়েক আহমদ, সায়েম আহমদ, মেয়ে পান্না বেগম এবং স্ত্রী লুৎফা বেগম। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ফ্যাসিস্ট সরকারের দোসর ও চিহ্নিত চাঁদাবাজ। কয়েক বছর আগে ডা. আজিজুর ওই এলাকায় ১৭ শতক জমি কেনার পর থেকেই আসামিরা তার কাছে চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় ৬ জুন দুপুরে বেলাল, রাইয়ান ও লায়েক ডা. আজিজের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। রোববার সন্ধ্যায় অধ্যাপক ডা. আজিজ নামাজ আদায় ও চেম্বারে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হলে বাসার গেটের সামনে আসামিরা ছুরি, কিরিচ, রামদা, লোহার রড ও পাইপ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে বড় ভাই মোবারক এগিয়ে এলে আসামিরা রড ও অস্ত্র দিয়ে তাকেও পিটিয়ে-কুপিয়ে গুরুতর জখম করে। সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। Advertisement সম্পর্কিত খবর Advertisement Advertisement Ad Advertisement Ad Advertisement Advertisement Advertisement