ছাগলে ফসল খাওয়া নিয়ে শ্রীপুরে সংঘর্ষ, আহত ৭

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a real, recent physical clash in which two neighbouring families fought, attacked and vandalised homes, and left at least seven people injured in Sreepur, Magura on 11 May 2026. It qualifies as violence because it involved fights, house attacks and injuries, not just a dispute.

Reported by:Dhaka PostSingle source
11/05/26•আমলসার গ্রামের পশ্চিমপাড়া, শ্রীপুর উপজেলা

Killed

0

Injured

7

Summary

সোমবার (১১ মে ২০২৬) সন্ধ্যায় মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুর হয়। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সাজেদা বেগমমসলেম শেখমোতাহারতরিকুলসুমন শেখমো. ওলি মিয়া (ভারপ্রাপ্ত ওসি, শ্রীপুর থানা)

Affected infrastructure

বসতবাড়িফসল ও শাক-সবজি

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 7

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 12/05/26open original ↗

ছাগলে ফসল খাওয়া নিয়ে শ্রীপুরে সংঘর্ষ, আহত ৭

মাগুরার শ্রীপুর উপজেলায় ছাগলে জমির ফসল খাওয়া নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমলসার গ্রামের মসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের একটি ছাগল প্রতিবেশী মৃত কিয়ামুদ্দীনের ছেলে মোতাহারের জমির শাক-সবজি ও ফসল খেয়ে নষ্ট করে। এ ঘটনাকে কেন্দ্র করে মোতাহারের ছেলে তরিকুলের সঙ্গে সাজেদা বেগমের পরিবারের সদস্যদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সাজেদা বেগমের পক্ষ নিয়ে সুমন শেখ নামে এক যুবক তরিকুলকে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে আহত সাতজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ছাগলে জমির শাক-সবজি খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছিন জামান/আরকে