পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

AI-classifiedconfidence 90%

Why this classification

A husband is alleged to have strangled his wife to death in Kalai, Joypurhat, after a family argument over money and gold, and he fled afterwards. Murder is a fatal violent act, so this counts as a violence incident even though it is domestic in nature.

Reported by:JugantorSingle source
28/02/26•এলতা উত্তরপাড়া গ্রাম, জিন্দারপুর ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

জয়পুরহাটের কালাই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে স্বামী আব্দুল বাকি স্ত্রী খালেদা বিবির গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আব্দুল বাকি (অভিযুক্ত স্বামী, পলাতক)খালেদা বিবি (নিহত গৃহবধূ)দীপেন্দ্র নাথ, ওসি (তদন্ত), কালাই থানা

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/03/26open original ↗

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন Advertisement জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন। ছবি: যুগান্তর পারিবারিক কলহের জের ধরে জয়পুরহাটের কালাইয়ে খালেদা বিবি নামে এক গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ খালেদা বিবি এলতা উত্তরপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও আব্দুল বাকির স্ত্রী। কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্র নাথ এ ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বাকি ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ লেগে থাকতো। বিভিন্ন অজুহাতে বাকি তার স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা দাবি করতো, টাকা না পেলে স্বর্ণের গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করতো। একইভাবে শনিবার (গতকাল) বিকালে তার স্ত্রীর স্বর্ণের চেইন এবং মোবাইল নিয়ে নেয়। পরে তার স্ত্রী গ্রামের লোকজনদের জানালে পারিবারিক বৈঠকের মাধ্যমে তা খালেদা বিবিকে ফেরৎ দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসীরা স্থান ত্যাগ করলে স্বামী-স্ত্রী এক সঙ্গে ঘরে প্রবেশ করে।   পরে রাত আনুমানিক ৩টার দিকে সেহরি খাওয়ার জন্য তাদের বাসায় থাকা কাজের লোক নিহতের স্বামীকে ডাকলে তিনি দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যায় পরে ঘরে ঢুকে খালেদা বিবিকে গলায় ওড়না প্যাঁচ দেওয়া অবস্থায় দেখতে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে পেয়ে প্রতিবেশীরা ছুটে আসে। খালেদার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে বলে তাদের ধারণা। খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ খালেদার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্র নাথ জানান, ঘরের ভেতরে খালেদা বিবিকে ওড়না প্যাচানো অবস্থায় পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।