ঝোপে মিলল ‘চশমা সাইদের’ গলাকাটা লাশ

AI-classifiedconfidence 90%

Why this classification

এটি একটি সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনা; পুলিশ গলাকাটা লাশ উদ্ধার করেছে এবং নিহতের অপরাধমূলক ইতিহাস (মাদক, চাঁদাবাজি) থাকায় এটি অপরাধমূলক সহিংসতা হিসেবে চিহ্নিত হয়েছে।

Reported by:JugantorSingle source
24/06/26•রঘুরামপুর গ্রাম, আরবপুর ইউনিয়ন, যশোর সদর

Killed

1

Injured

0

Summary

যশোর সদরের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশের ঝোপ থেকে সাইদ সরদার ওরফে 'চশমা সাইদ' (৩২) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা ছিল।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Said Sardar

Other actors

Said Sardar (victim)Kazi Babul (Police Inspector, Jashore Kotwali Thana)

Tags

MurderDrug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Said Sardar

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 24/06/26open original ↗

ঝোপে মিলল ‘চশমা সাইদের’ গলাকাটা লাশ

ঝোপে মিলল ‘চশমা সাইদের’ গলাকাটা লাশ Advertisement যশোর ব্যুরো প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:২৯ পিএম সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’। ছবি: সংগৃহীত যশোরে সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদরের আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা সাইদ সরদারের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পাশেই একটি ধারালো চাকু পড়েছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে সাইদ বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এবং কারণ উদঘাটনে তৎপর রয়েছে জানান তিনি। পরিদর্শক বলেন, নিহতের বাড়ির পাশে একটি মাদকের আখড়া আছে। এছাড়া তার নামে মাদকের ১২টি মামলা রয়েছে।