বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a single, specific shooting on 21 May 2026 in which a man named Parvez fired at two people inside a BNP office, injuring both with bullet wounds. The article describes a concrete violent attack, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
21/05/26•পুটিমারী বাজার, লবণচরা (১ নং জলমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি অফিস)

Killed

0

Injured

2

Summary

খুলনার লবণচরা এলাকার পুটিমারী বাজারে ১ নং জলমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি অফিসে পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামে এক ব্যক্তি গুলি চালিয়ে যুবদল নেতা মাসুম বিল্লাহ ও জাহিদকে আহত করেছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দুপুরে ঘটনাটি ঘটে এবং আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

AI analysis

Category

Political Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

BNP

Other actors

মাসুম বিল্লাহ (৩৩), পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্যজাহিদ (৩৫)পারভেজ (৩৪), অভিযুক্তসৈয়দ মোশারেফ হোসেন, ওসি, লবণচরা থানা

Affected infrastructure

বিএনপি অফিস

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 21/05/26open original ↗

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি

বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি Advertisement খুলনা ব্যুরো প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:০৬ পিএম প্রতীকী ছবি খুলনায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি অফিসের ভেতরে ঢুকে যুবদলের এক নেতাসহ দুজনকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নগরীর লবণচরা এলাকার পুটিমারী বাজার সংলগ্ন ১নং জলমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র জানা গেছে, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পারভেজ (৩৪) নামে এক ব্যক্তি সেখানে প্রবেশ করে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ে এবং জাহিদের ডান হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ জাহিদ জানান, তারা দুজন বিএনপি অফিসে বসেছিলেন। হঠাৎ পারভেজ এসে মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি ঠেকাতে গেলে তার হাতেও গুলি লাগে। গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ বলেন, তিনি ১নং জলমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ঘটনার আগে পারভেজ এসে তার সঙ্গে কথা বলে বের হয়ে যায়। পরে আবার ফিরে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় জাহিদ গুলিবিদ্ধ হন। তিনি পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে পারভেজ সেখানে গিয়ে তার বাম পায়ে গুলি করে। তিনি বলেন, অভিযুক্ত পারভেজের বাড়ি মুক্তার হোসেন রোড এলাকায়। তার বাবার নাম নুর ইসলাম। আগে থেকেই তিনি পারভেজকে চিনতেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক ব্যক্তি গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।