টেকনাফে ইউপি নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিরোধে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২

AI-classifiedconfidence 95%

Why this classification

ঘটনাটি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণ, যাতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এটি একটি সাম্প্রতিক, নির্দিষ্ট সহিংস ঘটনা, তাই সহিংসতা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
04/10/26•Sabrang Bazar

Killed

0

Injured

2

Summary

কক্সবাজারের টেকনাফে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার দুপুরে সাবরাং বাজারে এ ঘটনা ঘটে।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Shamsul Alam (current UP member)Helal Uddin (injured)Mohammad Harun (injured)OC Saiful Islam (police)

Tags

Election Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 05/10/26open original ↗

টেকনাফে ইউপি নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিরোধে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২

টেকনাফে ইউপি নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিরোধে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ ২ প্রতীকী ছবি টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ২২:৩০ কক্সবাজারের টেকনাফে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন– সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার মাওলানা আব্দুল গফুরের ছেলে হেলাল উদ্দিন ও একই এলাকার সাব্বির আহমদের ছেলে মোহাম্মদ হারুন। হারুনের বাবা সাব্বির আহমদ জানান, আগামী ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে তার ছেলে প্রার্থী হতে পারেন, এমন আলোচনা চলছিল। এ নিয়ে বর্তমান ইউপি সদস্য শামশুল আলম ও তার সমর্থকদের সঙ্গে বিরোধ তৈরি হয়। স্থানীয় সূত্র ও স্বজনের ভাষ্য, রোববার দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হারুন ও হেলালের পথরোধ করেন ইউপি সদস্য শামশুল আলমের সমর্থকরা। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর সাবরাং বাজারের একটি দোকানে বসে কথা বলছিলেন হারুন ও হেলাল। সেখানে শামশুল আলমের লোকজন গিয়ে তাদের ওপর হামলা চালায় এবং কয়েকটি গুলি ছোড়েন বলে অভিযোগ করা হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা আহত দুজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য শামশুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। টেকনাফ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। - বিষয় : - কক্সবাজার - ইউপি নির্বাচন - গোলাগুলি - আহত

Source 2: Jugantor · 13/03/26open original ↗

টেকনাফে হামলায় আট র‌্যাব সদস্য আহত

টেকনাফে হামলায় আট র্যাব সদস্য আহত Advertisement টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কক্সবাজার টেকনাফের নাজিরপাড়ায় আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় আট র্যাব সদস্য আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে র্যাব-১৫ সদস্যরা ফরিদ আলম প্রকাশ মেহেদী হাসান ফরিদ নামে এক যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। ফরিদ টেকনাফ সদর ইউনিয়নের সিদ্দিক আহমদের ছেলে ও স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় ফরিদ অবস্থান করছেন। বুধবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নাজিরপাড়া গ্রামস্থ খেলার মাঠ থেকে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় ফরিদের নির্দেশে ১০০-১৫০ জন লোক র্যাব সদস্যদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা দিয়ে হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে আটজন র্যাব সদস্য আহত হন। এ সময় সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। ফরিদকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।