সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ

AI-classifiedconfidence 85%

Why this classification

A group of 10-12 men armed with machetes, hockey sticks, iron rods and sticks allegedly ransacked and looted two houses in Fatekandi, Sonargaon on Wednesday morning (3 June 2026). The attack followed a dispute over a boundary and a blocked public road, and the accused NCP leader denies involvement; no deaths or injuries are reported.

Reported by:JugantorSingle source
03/06/26•ফতেকান্দি, সোনারগাঁ পৌরসভা

Killed

0

Injured

0

Summary

বুধবার (৩ জুন ২০২৬) সকালে সোনারগাঁর ফতেকান্দিতে এনসিপি নেতা অনিক খাঁন সিয়ামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রামদা, হকিস্টিক ও লোহার রড নিয়ে প্রতিবেশী তাইজুল ইসলাম ও আবুল বাশারের দুটি ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। সীমানা ও সরকারি রাস্তা বন্ধ নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে, পুলিশ ৯৯৯ কলের পর ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত নেতা সব অভিযোগ অস্বীকার করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

NCP

Victim side

Locals

Other actors

অনিক খাঁন সিয়াম (এনসিপি নেতা, নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব)১০-১২ জনের সশস্ত্র দলতাইজুল ইসলাম (ভুক্তভোগী)আবুল বাশার (ভুক্তভোগী, তাইজুল ইসলামের ভাতিজা)সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার

Affected infrastructure

houses

Tags

Land DisputeRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: NCP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 04/06/26open original ↗

সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ

বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সোনারগাঁয়ে এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধের অভিযোগ Advertisement যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (না.গঞ্জ) প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সোনারগাঁ পৌরসভার ফতেকান্দির এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা অনিক খাঁন সিয়ামের বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় এনসিপি নেতা বুধবার সকালে প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ভুক্তভোগী সরকারি পরিষেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা যায়, সোনারগাঁর ফতেকান্দির পিয়ার আলীর ছেলে নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়ামের সঙ্গে প্রতিবেশী তাইজুল ইসলামের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তাইজুল ইসলাম বাদি হয়ে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে গত ২ এপ্রিল একটি মামলা করেন। মামলা দায়েরের বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতে সিয়ামের লোকজন মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। বুধবার সকালে রাস্তা বন্ধের প্রতিবাদ করায় এনসিপি নেতা সিয়ামের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তাইজুল ইসলাম ও তার ভাতিজা আবুল বাশারের দুটি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ ব্যাপারে তাইজুল ইসলাম জানান, বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে সিয়ামের পরিবারের সঙ্গে তাদের দ্বন্দ্ব রয়েছে। মানুষের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অধিকার তার নেই। এ বিষয়ে প্রতিবাদ করায় তার ভাতিজা আবুল বাশারের দুটি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আসলে তারা চলে যায়। অভিযুক্ত অনিক খান সিয়ামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন। সরকারি রাস্তা বন্ধ বা বাড়িঘর ভাঙচুরের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন। সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, বুধবার ৯৯৯-এ একটি পরিবার পুলিশের সহযোগিতা চেয়েছিল। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।