গৌরীপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তের আগুন, নথিপত্র পুড়ে ছাই

AI-classifiedconfidence 90%

Why this classification

Unknown miscreants set fire to a Grameen Bank office in Dauhakhla union, Gauripur, on Friday 23 January 2026, destroying furniture, computers and important documents. No casualties were reported, and the perpetrators and motive remain under police investigation.

Reported by:SamakalSingle source
23/01/26•ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়, গৌরীপুর

Killed

0

Injured

0

Summary

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) জুমার নামাজের পর বন্ধ থাকা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে আসবাবপত্র, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায় এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Grameen Bank

Other actors

Unknown miscreants (দুর্বৃত্ত)Rahima Khatun, Field Officer, Grameen Bank Gauripur BranchShah Md. Nazrul Islam, Manager, Dauhakhla BranchKamrul Hasan, OC, Gauripur Police Station

Affected infrastructure

office furniturecomputerscupboardsimportant documentsoffice window glass

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Grameen Bank

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 24/01/26open original ↗

গৌরীপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তের আগুন, নথিপত্র পুড়ে ছাই

গৌরীপুরে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তের আগুন, নথিপত্র পুড়ে ছাই নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ২৩:২৮ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এই ঘটনা ঘটে। ব্যাংক সূত্রে জানা যায়, ঘটনার সময় কার্যালয়টি বন্ধ ছিল। গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার ফিল্ড অফিসার রহিমা খাতুনের বসতবাড়ি ব্যাংকের ঠিক পাশেই হওয়ায় তিনি প্রথম বিষয়টি টের পান। তিনি জানান, হঠাৎ জানালার কাঁচ ভাঙা দেখতে পান এবং ভেতর থেকে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। আগুনে অফিসের কম্পিউটার, আসবাবপত্র এবং আলমারিতে থাকা জরুরি কাগজপত্র পুড়ে গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব নয় বলে তিনি জানান। ঘটনার খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান সমকালকে বলেন, 'কে বা কারা এই অগ্নিসংযোগ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।' - বিষয় : - ময়মনসিংহ - আগুন - গ্রামীণ ব্যাংক