ময়লা পরিষ্কার করা নিয়ে বাগবিতণ্ডা, কর্মচারীকে পিটিয়ে হত্যা

AI-classifiedconfidence 96%

Why this classification

The article reports a murder that occurred on 2026-06-16 in Rangpur, involving a personal dispute and a fatal beating, which meets the definition of relevant violence and falls within the 14‑day recency window.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
16/06/26•College Road, Khamarpurā Môṛ (Hotel)

Killed

1

Injured

0

Summary

রংপুরের একটি হোটেলে ময়লা পরিষ্কারের বিষয় নিয়ে দোকান মালিকের ছেলে মনু মিয়া কর্মচারী শাওনকে পিটিয়ে হত্যা করেন। শাওনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তিনি মৃত ঘোষণা করা হয়; মনু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

96% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Monu MiaShawn (employee)S. Chakraborty (DB officer)Nazmul Kadir (OC)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 16/06/26open original ↗

থুথু ফেলা নিয়ে কথা কাটাকাটি, কর্মচারীকে পিটিয়ে হত্যা

থুথু ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে রংপুরে মো. শাওন (২৫) নামে এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে দোকান মালিক। মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টায় নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত দোকান মালিক মিজানুর রহমান মনুকে (৩০) আটক করে পুলিশে দেয়। ডিবি কার্যালয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। স্থানীয় বাসিন্দারা জানান, চার বছর ধরে নগরীর খামার মোড়ে পুড়ি-পিয়াজুর দোকানে কাজ করে আসছিল শাওন। বুধবার রাতে সে দোকান থেকে রাস্তার দিকে বের হলে পেছন থেকে দোকান মালিক আমির হোসেনের ছেলে মনু হাতুড়ি দিয়ে শাওনকে উর্পযুপরী আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাওন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে মনুকে আটক করে এবং শাওনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পথেই শাওনের মৃত্যু হয়। শাওনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ঘাতক মনুর পরিবারের দাবি, মনু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। ওঝার মাধ্যমে তার চিকিৎসা চলছে। উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছেন, দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে শাওন থু থু ফেলতো। বারবার বারণ করার পরও একই কাজ করে যাচ্ছিল সে। এ নিয়ে রাতে শাওন ও মনুর মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাওনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে মনু। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের কোথাও মনে হয়নি মনু মানসিক ভারসাম্যহীন। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এএমকে

Source 2: Jugantor · 17/06/26open original ↗

ময়লা পরিষ্কার করা নিয়ে বাগবিতণ্ডা, কর্মচারীকে পিটিয়ে হত্যা

ময়লা পরিষ্কার করা নিয়ে বাগবিতণ্ডা, কর্মচারীকে পিটিয়ে হত্যা Advertisement রংপুর ব্যুরো প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৪২ পিএম অভিযুক্ত মনু মিয়া। ছবি: সংগৃহীত ময়লা পরিষ্কার করা নিয়ে কথা কাটাকাটির জেরে মো. শাওন (২৫) নামে এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছেন দোকান মালিকের ছেলে মনু মিয়া (২৮)। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। । মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টায় রংপুর মহানগরীর কলেজ রোড়ের খামারপাড়া মোড় এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে। মনু মিয়া নগরীর খামারপাড়া মোড় স্টেশন রোড এলাকার বাসিন্দা ও হোটেল মালিক আমির হোসেনের (৫৫) ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে মনু মিয়ার সঙ্গে হোটেলের ময়লা পরিষ্কার করা নিয়ে কর্মচারী শাওন মিয়ার বাগবিতণ্ডা শুরু হয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে শাওন মিয়া চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে প্রকাশ্যে লোকজনের সামনে কুড়াল দিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাওনের বাড়ি লালমনিরহাট আদিতমারী বলে জানা গেছে। এ ঘটনার পর মনু মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলরত ডিবি পুলিশের একটি দল তাকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দেন মনু। রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতার মনু মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় মহানগর কোতোয়ালি থানায় মামলা করবেন হত্যার শিকার শাওনের পরিবার। রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির জানান, এরই মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব।