ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a single, specific killing reported on 24 April 2026 about an event on Thursday 23 April 2026. The student Nahida Akter was found dead in her home in Dhamrai with her throat cut, and her earrings and locket were taken. The motive has not been established, so it is classified as criminal violence.

Reported by:JugantorSingle source
23/04/26•পশ্চিম লাকুড়িয়াপাড়া, ধামরাই পৌর শহর

Killed

1

Injured

0

Summary

ঢাকার ধামরাইয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে ঘরের ভেতর গলা কেটে হত্যা করা হয়। নানি বাজার থেকে ফিরে তার রক্তাক্ত লাশ দেখতে পান এবং অজ্ঞাত খুনিরা তার কানের দুল ও লকেট নিয়ে যায়, হত্যার কারণ এখনো জানা যায়নি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

নাহিদা আক্তারদেলোয়ারা বেগম (নানি)নাজমুল হুদা খান (ওসি, ধামরাই থানা)শহীদুল ইসলাম (ওসি তদন্ত, ধামরাই থানা)অজ্ঞাত খুনিরা

Tags

MurderRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 24/04/26open original ↗

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা Advertisement ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ঢাকার ধামরাইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘরের ভেতর থেকে তার লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। খুন হওয়া পরীক্ষার্থীর নাম নাহিদা আক্তার। তিনি পৌর শহরের কায়েতপাড়া মহল্লার সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের ছাত্রী ও চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার বাবার নাম মো. নূর হোসেন ও মা লিজা আক্তার। নাহিদা নানির সঙ্গে পৌর শহরের পশ্চিম লাকুড়িয়াপাড়ার ছাব্বির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। সূত্র জানায়, নাহিদার নানি বিকালে তাকে ঘরে একা রেখে দুধ কিনতে বাজারে যান। দুধ নিয়ে বাড়ি ফিরতেই নানি দেখতে পান ঘরের দরজা খোলা এবং তার এসএসসি পরীক্ষার্থী নাতনির গলাকাটা রক্তাক্ত লাশ। এ সময় নাহিদার কানের সোনার দুল ও গলার লকেট নিয়ে যায় অজ্ঞাত খুনিরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান ও ওসি (তদন্ত) শহীদুল ইসলাম। নানি দেলোয়ারা বেগম জানান, নাহিদার মা লিজা প্রবাসে থাকায় সে আমার সঙ্গেই থাকত। বিকালে নাহিদাকে ঘরে রেখে দুধ আনতে বাজারে যাই। এর এক থেকে দেড় ঘণ্টা পর বাড়ি এসে দেখি ঘরের দরজা খোলা এবং নাহিদা গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে নাহিদাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলাকাটা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে।