চিতলমারীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
Why this classification
This is a single, specific incident on Thursday, 26 March 2026, in which 7 to 8 armed men on motorcycles shot Hamza Munshi (24) dead in Shibpur village, Chitalmari. The motive is still unknown and no political party is named, so the incident is classified as criminal violence.
Killed
1
Injured
0
Summary
বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামে ২০২৬ সালের ২৬ মার্চ, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ৭-৮ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী মোটরসাইকেলে এসে যুবক হামজা মুন্সীকে (২৪) গুলি করে। গুলিতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগলে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন, তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা
বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা আমির হামজা বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৯:৪২ বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভিতরে ঢুকে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সন্ত্রাসীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন। নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। সে খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন। পুলিশ ও স্বজনরা জানান, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এসময় তিনটি মোটরসাইকেলে ৬ যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে প্রবেশ করে এবং পুলিশ পরিচয়ে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌড়ে পালাবার চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যায়। তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এর আগে গত ৭ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলাস (২৭) নামের এক যুবককে উদ্ধার করে স্থানীয়রা। এর ঠিক ৭দিন পর ১৪ মার্চ রাত সাড়ে দশটার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজার থেকে বাড়ি ফেরার পথে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সোহাগ হত্যার ঘটনায় মামলা হলেও, এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
চিতলমারীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
চিতলমারীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত Advertisement চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বাগেরহাটের চিতলমারী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে যুবক হামজা মুন্সী (২৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামজা শিবপুর গ্রামের রুহুল মুন্সীর ছেলে। খুলনায় দীর্ঘ বছর ধরে রুহুল ও তার পরিবার বসবাস করে আসছেন। ঈদের ছুটিতে ছেলে হামজাসহ তারা বাড়িতে আসেন। বিকাল ৪টার দিকে অজ্ঞাতনামা ৭-৮ জন সন্ত্রাসী মোটরসাইকেলে বাড়িতে আসলে হামজা পালানোর চেষ্টা করেন। বাড়ির পেছনে একটি খালের পাড়ে তিনি পৌঁছলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থান গুলিতে ক্ষতবিক্ষত হয়। গুলির শব্দে আশপাশের লোকজন হামজাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
