ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর চুল কেটে ও গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ফেসবুকে
Why this classification
The article reports a recent (last Saturday) physical assault on a housewife in Faridpur, Bangladesh, with clear evidence of violence (hair cutting, tying, beating). It meets the relevance, recency, and location criteria, so it is classified as a gender‑based violence incident.
Killed
0
Injured
0
Summary
ফরিদপুরের সদরপুরে এক গৃহবধূকে দুই যুবক চেয়ারে বসিয়ে চুল কেটে গাছে বেঁধে নির্যাতন করা হয়। ভিডিওতে নারীর চিৎকারের পরও আক্রমণ চালিয়ে যাওয়া দেখা যায়।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
93% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বেড়ায় খেলা নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষ
বেড়ায় খেলা নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষ আহত অর্ধশতাধিক ভাঙচুর, আগুন Advertisement পাবনা প্রতিনিধি প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১৫টি দোকান, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বেড়া পৌরসভার নাজিম বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ, এসআরবি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়া বিবি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে বেশ কিছুদিন ধরে ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতা চলছিল। ওই দিন প্রতিযোগিতায় পৌরসভার ২ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে পেনাল্টি শুটআউটের মাধ্যমে খেলার ফল নির্ধারণের উদ্যোগ নেওয়া হলে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ২ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এবং ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম মহল্লার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ১৫টি দোকান ও বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলান্ট চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেড়া মডেল থানা পুলিশের পাশাপাশি পার্শ্ববর্তী সাঁথিয়া ও সুজানগর থানা এবং পাবনা পুলিশ লাইনসের পুলিশ ও এসআরবি সদস্যরা সেখানে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর চুল কেটে ও গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ফেসবুকে
গৃহবধূকে একটি চেয়ারে বসিয়ে চুল কেটে দেন দুই যুবক। গত শনিবার ফরিদপুরের সদরপুর উপজেলার একটি গ্রামেছবি: ভিডিও থেকে সংগৃহীত ফরিদপুরের সদরপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর (২৮) মাথার চুল কেটে ও গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই নারী চিৎকার করলেও দুই যুবকসহ কয়েকজন তাঁর ওপর নির্যাতন চালান। নির্যাতনের দুটি ভিডিও গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও দুটি ১ মিনিট ৩৬ সেকেন্ড ও ১ মিনিট ৩০ সেকেন্ডের। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বিকেলে সদরপুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য। ছড়িয়ে পড়া ১ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই গৃহবধূকে একটি চেয়ারে বসিয়ে নির্যাতন করা হচ্ছে। কালো টি-শার্ট পরা এক যুবক তাঁর হাত টেনে ধরে রাখেন। চেক টি-শার্ট পরা আরেক যুবক কাচি দিয়ে ওই নারীর মাথার চুল এবড়োখেবড়োভাবে কাটতে থাকেন। এ সময় নির্যাতন থেকে বাঁচতে ওই নারী আর্তচিৎকার করলেও নির্যাতন চলতে থাকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। কেউ অপরাধ করলে তাঁর বিচারের জন্য আইন আছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয়। আবদুল্লাহ আল মামুন শাহ, সদরপুর থানার ওসি স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনে জড়িত দুই যুবকের নাম সুমন হোসেন ও জয় হোসেন। তাঁরা ওই প্রবাসীর স্বজন। অন্যদিকে ১ মিনিট ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, রাতে ওই নারী ও এক যুবককে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ সময় তাঁদের মারধরও করা হয়। আরও পড়ুন যশোরে খুঁটির সঙ্গে বেঁধে চুল কেটে ও মুখে কালি মেখে নারীকে নির্যাতন, মামলার পর গ্রেপ্তার ৪ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী গত শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। ওই রাতে পরিবারের সদস্যরা তাঁর কক্ষ থেকে এক যুবককে আটক করেন। ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে তাঁদের দিনভর আটকে রেখে বিকেলে ওই নারীর চুল কেটে তাঁকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে আটক যুবককে ছেড়ে দেওয়া হয়। এ ধরনের কাজ আইনবিরোধী মন্তব্য করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। কেউ অপরাধ করলে তাঁর বিচারের জন্য আইন আছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয়। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন নির্যাতনঅপরাধনারী নির্যাতনঢাকা বিভাগফরিদপুরসদরপুর
