নাশকতাসহ নানা অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ২৬ জন গ্রেফতার

AI-classifiedconfidence 95%

Why this classification

The incident is classified as political violence because it involves the arrest of multiple high-ranking members of the Awami League and BNP for alleged sabotage and political activities, indicating a direct link to the current political climate.

Reported by:JugantorSingle source
19/08/26•Various

Killed

0

Injured

1

Summary

১৯ আগস্ট ২০২৬ তারিখে নাশকতামূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে সারা দেশে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 3

Perpetrator side

Law Enforcement

Victim side

Awami LeagueBNP

Other actors

Aminul Islam RanaBashirul Islam BashirRussell MiaMuktadir ChowdhuryRifat JahanShariful AlamArif Howlader

Tags

Party ClashPolitical Assassination

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League, BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 19/08/26open original ↗

নাশকতাসহ নানা অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২৬

নাশকতাসহ নানা অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২৬ Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নাশকতা, ডাকতি, চাঁদাবাজিসহ নানা অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিন্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : ময়মনসিংহের নান্দাইলে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে ৬ কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হলো মো. তাসিন মিয়া, প্রত্যয়, জিসান, মো. মোবারক, হোসেন হীরা, নুরুল হক, ইকরাম হোসেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে দাবিকৃত চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন বাবুল দাস, রাখাল দাস, স্বপন দাস ও যশোদা রাণী দাস। সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশ করে নদীতে মাছ ধরার সময় মালামালসহ চার জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেরা হলেন গাবুরা গ্রামের মোস্তফা গাজী, মাহফুজুর রহমান, আলামিন গাজী ও ইয়ারুল ঘরামী।বগুড়ার ধুনটে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একাধিক মামলায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম রানাকে গ্রেফতার করা হয়েছে। আমিনুল ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। রাজশাহীতে ১১১ পিস ইয়াবা বড়িসহ বাশিরুল ইসলাম বশির নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বশির রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন চাঁদপুর সদর থানার হোসেনপুর এলাকার জহিরুল ইসলাম প্রধানিয়া ওরফে ফারুক, রবিউল আলম হাজীগঞ্জ থানার মো. মামুন মিজি, ফরিদগঞ্জ থানার মো. কবির ভূঁইয়া, মো. নজরুল ইসলাম। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি রাসেল মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোক্তাদির চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রাসেল মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিফাত জাহানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে পুলিশ। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি সভাপতি মো. শরিফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। শরিফুল পৌর শহরের বড়াইল গ্রামের হাজী আব্দুর রশিদের ছেলে। শরীপুতপুরের ভেদরগঞ্জ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রচারনায় লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।