সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলির ঘটনায় তদন্ত কমিটি গঠন

AI-classifiedconfidence 85%

Why this classification

A fisherman, Aminur Rahman Gazi, was shot dead on 18 May 2026 in the Shatmukhi canal area of the Sundarbans during an encounter with a forest department patrol team. Locals then attacked the Buriguyalini forest range and station offices, injuring five forest staff. Although the forest department says the death was accidental during a struggle, the fishermen accuse the patrol team of deliberately shooting him, so this is a concrete, recent shooting death in Bangladesh.

Reported by:Dhaka PostSamakalJugantorCorroborated · 3 sources
18/05/26•শতমুখি খাল, সুন্দরবন (গাবুরা ও বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিস)

Killed

1

Injured

5

Summary

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের শতমুখি খালে ১৮ মে (সোমবার) গুলিতে জেলে আমিনুর রহমান গাজী (৪৫) নিহত হন; জেলেদের অভিযোগ বনবিভাগের সদস্যরা গুলি চালিয়েছেন, অন্যদিকে বনবিভাগ বলছে ধস্তাধস্তির সময় রাইফেল থেকে গুলি বের হয়েছে। এরপর বুড়িগোয়ালিনী ফরেস্ট রেঞ্জ ও স্টেশন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় বনবিভাগের পাঁচ কর্মী আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Law EnforcementLocals

Victim side

LocalsLaw Enforcement

Other actors

Aminur Rahman Gazi (45), fishermanForest department Smart Patrol teamKhulna Conservator of Forests Imran AhmedLocal angry people (বিক্ষুব্ধ লোকজন)Forest department staff Tapan, Mejbah, Faruk, Ekhlasur, FayzurSmart Patrol team OC

Affected infrastructure

Buriguyalini Forest Range OfficeBuriguyalini Forest Station Office

Tags

MurderExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 5

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Law Enforcement, Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals, Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 19/05/26open original ↗

সুন্দরবনে গুলিতে জেলে নিহত অভিযোগ বনরক্ষীদের বিরুদ্ধে

সুন্দরবনে গুলিতে জেলে নিহত অভিযোগ বনরক্ষীদের বিরুদ্ধে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর সমকাল শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৮:৪২ | প্রিন্ট সংস্করণ পশ্চিম সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে আমিনুর রহমান নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে খুলনা রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল পাটকোস্টার ঝিল এলাকায় কাঁকড়া ধরার সময় বন বিভাগের টহল টিমের ছোড়া গুলিতে আমিনুর নিহত হন বলে অভিযোগ তাঁর সহযোগীদের। এ ঘটনার জেরে ক্ষুব্ধ বনজীবীরা সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় পাঁচ বনরক্ষী আহত হয়েছেন। বনজীবীরা বলছেন, বন বিভাগের টহল টিমের সদস্যদের ডাকে সাড়া না দিয়ে পালানোর চেষ্টা করায় পেছন থেকে গুলি ছুড়ে আমিনুরকে হত্যা করা হয়েছে। তিন সন্তানের জনক আমিনুরের বাড়ি শ্যামনগর উপজেলার সোরা গ্রামে। হামলায় আহত বনরক্ষীরা হলেন এফজি মেজবা, ফয়জুল হক, তপন, এখলাছুর ও ফারুক হোসেন। আমিনুরের সহযোগী জেলে আহম্মদ মোড়ল জানান, তিন দিন আগে বন বিভাগের পাস (অনুমতিপত্র) নিয়ে দুটি নৌকায় তারা চারজন সুন্দরবনে যান কাঁকড়া শিকারের জন্য। সোমবার সকাল থেকে খুলনা রেঞ্জের পাটকোস্টার ঝিল এলাকায় (অভয়ারণ্য) নৌকায় বসে তারা কাঁকড়া শিকার করছিলেন। একপর্যায়ে পার্শ্ববর্তী টহল ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেনের নেতৃত্বে টহল টিমের সদস্যরা পেছন থেকে ডাক দেন। এ সময় পালানোর চেষ্টা করলে ওই টিমের সদস্যরা এক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলে আমিনুরের মৃত্যু হয়। দুপুর ১টার দিকে মৃতদেহ নিয়ে তারা এলাকায় ফিরে আসেন। বনরক্ষীদের গুলিতে জেলে আমিনুরের নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেল ৪টার দিকে দুই শতাধিক বনজীবী দলবদ্ধ হয়ে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা করে। কয়েক মিনিট ধরে ইটপাটকেল নিক্ষেপ ও সীমানা বেড়া ভাঙচুরের পর শ্যামনগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, শুরুতে বিজিবির সহায়তা চেয়েও পাওয়া যায়নি। সেই সুযোগে রেঞ্জ অফিসের কিছু অংশ ভাঙচুরসহ কয়েকজন বনরক্ষীকে মারধর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিকল্প পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।   গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া শিকারে যাওয়া জেলেদের ওপর বন বিভাগের টহল টিমের সদস্যরা গুলি ছুড়েছেন। জেলে আমিনুর নিহত হওয়ায় স্থানীয় বনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, জলদস্যুরা সুন্দরবনজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করলেও বন বিভাগ বা কোস্টগার্ড তাদের ধরতে পারছে না। কিন্তু নিরীহ জেলেদের ওপর গুলি চালিয়ে লাখ লাখ বনজীবীর মাঝে ভীতি ছড়াচ্ছে। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান জানান, বর্তমানে সুন্দরবনে দস্যু দমনে অভিযান চলছে। কাদের গুলিতে ওই জেলের মৃত্যু হয়েছে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় বনরক্ষী কারও সংশ্লিষ্টতার প্রমাণ মিললে আইনের আওতায় আনা হবে।  শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক জানান, গুলিতে এক বনজীবী নিহতের ঘটনায় উপকূলীয় এলাকায় বসবাসরত বনজীবীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। অপরাধী যেই হোক তাঁকে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। - বিষয় : - হামলা

Source 2: Dhaka Post · 19/05/26open original ↗

সুন্দরবনে কাঁকড়া শিকারিকে গুলির ঘটনায় তদন্ত কমিটি গঠন

সাতক্ষীরার শ্যামনগর উপকূলসংলগ্ন সুন্দরবনে গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলে নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বনবিভাগ। তবে ঘটনাটি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। জেলেদের অভিযোগ, বনবিভাগের সদস্যরা গুলি চালিয়ে আমিনুরকে হত্যা করেছেন। অন্যদিকে, বনবিভাগ বলছে, ধস্তাধস্তির সময় রাইফেল থেকে গুলি বের হয়ে তিনি আহত হন। সোমবার (১৮ মে) সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিহতের সঙ্গে থাকা জেলেদের দাবি, কয়েকদিন আগে বৈধ পাস নিয়ে চার জেলে দুটি নৌকায় সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। সোমবার সকালে তারা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দেন। জেলেরা কাছে না গেলে বন বিভাগের সদস্যরা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিবারের খোঁজ নিতে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা তাদের বাড়িতে যান। এ সময় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম মুঠোফোনে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তবে বন কর্মকর্তাদের দাবি, সোমবার দুপুরে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন পাটকোস্টা টহল ফাঁড়ির নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় স্মার্ট টহল দল দুটি নৌকা দেখতে পেয়ে এগিয়ে যায়। এ সময় জেলেরা ডাঙায় উঠে যান। বনবিভাগের ভাষ্য অনুযায়ী, জেলেদের নৌকা জব্দের চেষ্টা করলে তারা দা, কুড়াল ও বৈঠা নিয়ে স্মার্ট টহল দলের সদস্যদের ওপর হামলা চালান। একপর্যায়ে টহল দলের সদস্যদের কাছ থেকে চাইনিজ রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির সময় রাইফেলটি ভেঙে যায়। তখন রাইফেল থেকে গুলি বের হয়ে এক জেলে গুলিবিদ্ধ হন। বনবিভাগ আরও জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গাবুরায় নেওয়ার পথে ওই জেলের মৃত্যু হয়। পরে স্থানীয় কিছু বিক্ষুব্ধ লোকজন গাবুরা গ্রামের পাশের বুড়িগোয়ালিনী ফরেস্ট রেঞ্জ অফিস ও স্টেশন অফিসে হামলা, ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ ঘটনায় বনবিভাগের পাঁচ কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বনবিভাগ। বনবিভাগ জানিয়েছে, এ ঘটনায় স্মার্ট টহল দলের ওসি বাদী হয়ে কয়রা থানায় মামলা দায়ের করছেন। ইব্রাহিম খলিল/এএমকে

Source 3: Jugantor · 19/05/26open original ↗

বন বিভাগের কর্মীদের গুলিতে জেলে নিহত

সুন্দরবনে কাঁকড়া আহরণ বন বিভাগের কর্মীদের গুলিতে জেলে নিহত Advertisement সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় বন বিভাগের কর্মীদের গুলিতে আমিনুর রহমান গাজী নামের এক জেলে নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে বনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা। তার সঙ্গে থাকা জেলেরা বলেন, ‘আমরা শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় বন বিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা আমাদের ডাক দেন। স্মার্ট পেট্রোল টিমের সদস্যদের আহ্বানে সারা দিয়ে কাছে না গেলে তারা গুলি ছুড়েন। এতে আমিনুর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।’ এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষুব্ধ জেলে ও স্থানীয়রা বন বিভাগের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। এ বিষয়ে বন বিভাগের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সুন্দরবন পশ্চিমের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।