ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি
Why this classification
A gang of unknown robbers sprayed a sedative at a retired police officer and his wife in a house in Fakirhat, Bagerhat, and the officer died. The cause of death is not yet confirmed by post-mortem, but the death is linked to a robbery, which makes this a valid violent incident.
Killed
1
Injured
1
Summary
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা এলাকায় ৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) দুষ্কৃতকারীরা একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে এক দম্পতিকে অচেতন করে স্বর্ণালংকারসহ মালামাল চুরি করে। এতে অবসরপ্রাপ্ত এসআই হাফিজুর রহমান শিকারী (৭৭) মারা যান এবং তাঁর স্ত্রী নুরজাহান বেগম রিনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
80% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি
ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে চুরি বিষক্রিয়ায় ১ জনের মৃত্যু Advertisement ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বাগেরহাটের ফকিরহাটে একটি বাড়িতে এক দম্পতিকে অচেতন করে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি করা হয়েছে। চেতনানাশক স্প্রে করে ওই দম্পতিকে অচেতন করা হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে হাফিজুর রহমান শিকারী (৭৭) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) মারা গেছেন। তার স্ত্রী নুরজাহান বেগম রিনা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার উপজেলার বেতাগা এলাকায় এ ঘটনা ঘটে। ফকিরহাট থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে; ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনানাশক কোনো পদার্থ স্প্রে করে দুষ্কৃতকারীরা চুরির ঘটনা ঘটিয়েছে। ওই স্প্রের বিষক্রিয়ায় হাফিজুরের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানা যায়, দুপুর ১২টার দিকে বেতাগা এলাকার বাড়িটিতে ওই দম্পতিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন। শুক্রবার থানা পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘরের ভেতর মালামাল ও বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ঘরের একটি জানালা খোলা পাওয়া গেছে।
