ইফতার করতে বাড়ি ফিরছিলেন শ্রমিক দল নেতা, মুখোশধারীদের গুলি

AI-classifiedconfidence 85%

Why this classification

Masked gunmen shot Mehedi Hasan, an organising secretary of the Shramik Dal (the BNP's labour wing), at least once in the chest and once in the leg, with six rounds fired at him, on Friday 20 February 2026. The article is a fresh, single, concrete shooting incident in Chattogram, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
20/02/26•চৌধুরী মার্কেট এলাকা, রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড

Killed

0

Injured

1

Summary

চট্টগ্রামের রাউজানে ২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় মুখোশধারী দুর্বৃত্তরা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে গুলি করে গুরুতর আহত করে। আহত অবস্থায় তিনি মোটরসাইকেলে থানায় গিয়ে আশ্রয় নেন এবং বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

BNP

Other actors

মেহেদী হাসান (শ্রমিক দল নেতা, ৩২)রফিকুল আলম (উপজেলা শ্রমিক দলের সভাপতি)রুবেলইউসুফসাজ্জাদআলমগীরসাজেদুল ইসলাম (ভারপ্রাপ্ত ওসি, রাউজান থানা)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 22/02/26open original ↗

ইফতার করতে বাড়ি ফিরছিলেন শ্রমিক দল নেতা, মুখোশধারীদের গুলি

ইফতার করতে বাড়ি ফিরছিলেন শ্রমিক দল নেতা, মুখোশধারীদের গুলি শ্রমিক দল নেতা মেহেদী হাসান। ফাইল ছবি রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:১৯ চট্টগ্রামের রাউজানে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (৩২)। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মেহেদী হাসান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মুসলেম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্থানীয় শাহ আউলিয়া জামে মসজিদে আসরের নামাজ শেষে ইফতার করতে বাড়ি ফিরছিলেন মেহেদী। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। শরীরে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে রাউজান থানায় গিয়ে আশ্রয় নেন। পরে স্বজনদের সহায়তায় তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠায় পুলিশ। বর্তমানে তিনি সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন। উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল আলম বলেন, মেহেদীকে হত্যা করতে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের ডান পাশে এবং একটি পায়ে লেগেছে। তিনি জানান, আহতের অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি কথা বলতে পারছেন। হাসপাতালে চিকিৎসাধীন মেহেদী মোবাইল ফোনে সমকালকে বলেন, রুবেল, ইউসুফ, সাজ্জাদ ও আলমগীর নামে চারজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সুস্থ হয়ে থানায় মামলা করবেন বলেও জানান তিনি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, কে বা কারা গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।