আড়িয়ল বিলে নিখোঁজের ৮ দিন পর মিলল লাশ

AI-classifiedconfidence 85%

Why this classification

নারায়ণ সরকারের মরদেহ আড়িয়ল বিল থেকে উদ্ধার হয়েছে এবং পুলিশ তার ভাইসহ দুজনকে গ্রেপ্তার করেছে; স্থানীয়দের ধারণা এটি হত্যাকাণ্ড। তাই এটি সহিংস ঘটনা হিসেবে গণ্য হয়েছে।

Reported by:SamakalSingle source
28/05/26•আড়িয়ল বিল, নবাবগঞ্জ

Killed

1

Injured

0

Summary

নারায়ণ সরকার ২৮ মে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন; ৪ জুন আড়িয়ল বিল থেকে তার মরদেহ উদ্ধার হয়। পুলিশ তার ভাই জগদীশ সরকার ও নিখিল রাজবংশীকে গ্রেপ্তার করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

নারায়ণ সরকার (নিহত)জগদীশ সরকার (গ্রেপ্তার)নিখিল রাজবংশী (গ্রেপ্তার)মো. আবু হানিফ (ওসি, নবাবগঞ্জ থানা)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 05/06/26open original ↗

আড়িয়ল বিলে নিখোঁজের ৮ দিন পর মিলল লাশ

আড়িয়ল বিলে নিখোঁজের ৮ দিন পর মিলল লাশ নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:২৭ | প্রিন্ট সংস্করণ ঢাকার নবাবগঞ্জ উপজেলার আড়িয়ল বিলে মাছ ধরতে গিয়ে আট দিন আগে নিখোঁজ হন নারায়ণ সরকার (৫০)। গতকাল বৃহস্পতিবার তাঁর মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়।  গত ২৮ মে সকালে নারায়ণ সরকারের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরই ছোট ভাই জগদীশ সরকার। তিনি সেদিন ফিরে এলেও নারায়ণ নিখোঁজ ছিলেন। এখন তাঁর মরদেহ উদ্ধারের পর স্বজনদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এরই মধ্যে পুলিশ জগদীশ সরকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে।  নারায়ণ সরকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগর চৌরাহাটি এলাকার নরেশ সরকারের ছেলে। ২৮ মে সকাল আনুমানিক ৮টার দিকে তিনি জগদীশ সরকারের সঙ্গে আড়িয়ল বিলে মাছ ধরতে যান। দুপুর আড়াইটার দিকে জগদীশ একা বাড়ি ফিরে এলেও নারায়ণ আর ফেরেননি। জগদীশের কাছে বড় ভাইয়ের খোঁজ জানতে চাইলে তিনি একেক সময় একেক রকম কথা বলতে থাকেন। এরপর স্বজনরা বিলের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও নারায়ণের সন্ধান পাননি। পরে নিহতের স্ত্রী চম্পা রানি নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে বিলের মাঝে একটি ডাঙার পাশে নারায়ণের ভাসমান মরদেহের সন্ধান মেলে। পুলিশ এরই মধ্যে নিহতের ভাই জগদীশ সরকার ও নিখিল রাজবংশী নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। স্থানীয়দের ধারণা, নারায়ণ সরকারের মৃত্যু হত্যাকাণ্ড হতে পারে। নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নারায়ণ সরকারের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে। নারায়ণ সরকারের নিখোঁজের ঘটনায় মামলা হলে দুজনকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রয়োজনে তাদের আবার রিমান্ড চাওয়া হবে। ধলেশ্বরীতে নারীর মরদেহ গতকাল বিকালে উপজেলার দৌলতপুর এলাকার ধলেশ্বরী নদী থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ বলেন, উদ্ধারকৃত মৃত নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। - বিষয় : - মৃত্যু