পরাজিত প্রার্থীর কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ
Why this classification
A group of 70 to 80 people attacked three homes in Sonargaon, smashing doors, windows and furniture and damaging vehicles, leaving three people injured. The attack happened on the night of 27 February 2026, within the 14-day window, so it is a valid, recent, concrete incident.
Killed
0
Injured
3
Summary
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় বিএনপি সংসদ সদস্যের ভাতিজা দেলোয়ার বেপারীর নেতৃত্বে ৭০-৮০ জনের একটি দল পরাজিত প্রার্থী গিয়াস উদ্দিনের কর্মী ও যুবদল নেতা আশরাফ প্রধানসহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং তিনজনকে আহত করে। এ সময় দুটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশাও ভাঙচুর করা হয়।
AI analysis
Category
Political Violence
Confidence
92% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 27/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পরাজিত প্রার্থীর কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ
পরাজিত প্রার্থীর কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ০৮:৪২ | প্রিন্ট সংস্করণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী ও যুবদল নেতা আশরাফ প্রধানসহ তিনজনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভুক্তভোগী আশরাফ প্রধান। এদিকে সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধানের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রতাপের চর এলাকায় সংবাদ সম্মেলনে হামলার আদ্যোপান্ত তুলে ধরেন তিনি। জানা গেছে, প্রতাপের চর এলাকায় সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধানের বাড়িতে গত শুক্রবার রাত ১০টার দিকে হামলা হয়। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ভাতিজা পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার বেপারী ও স্বপনের নেতৃত্বে মাহাবুব, জুয়েল, হান্নান বেপারী, রিয়ন, রিয়াদ, আবু সাইদ নোমানসহ ৭০-৮০ জনের একটি দল মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী আশরাফ প্রধান, সমর্থক ইসমাইল, সালাউদ্দিন ও জিয়াউর রহমানের বাড়িতে হামলা করে। এ সময় বাড়িঘরের দরজা, জানালা, আসবাব ভাঙচুর করে। একপর্যায়ে দুটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। এ ছাড়া পাশের বউ বাজার এলাকায় জিয়াউর রহমানের দোকানপাট ভাঙচুর করে। হামলায় আহত হয়েছেন আশরাফ প্রধানের জামাতা আকাশ মিয়া, ভাগিনা লিমন ও ভাড়াটিয়া মিলন। আশরাফ প্রধান সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ করেছেন। এতে বর্তমান বিএনপির সংসদ সদস্যের ভাই, ভাতিজাদের নির্যাতনের শিকার হচ্ছেন। রাতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। অভিযুক্ত পিরোজপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি দেলোয়ার হোসেনের ভাষ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তারা উভয় পক্ষ আত্মীয়স্বজন। নিজেরাই বিষয়টি মীমাংসা করে নেবেন। সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আশরাফ প্রধান একজন সন্ত্রাস ও চাঁদাবাজ। হামলার বিষয়ে আমি কিছুই জানি না।’ সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - হামলা
