মহালছড়িতে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা

AI-classifiedconfidence 95%

Why this classification

The incident is a criminal case involving the alleged rape and murder of a woman, with no political parties or political motives mentioned.

Reported by:JugantorSingle source
29/08/26•Narendra Karbaripara, Mahalchari

Killed

1

Injured

0

Summary

খাগড়াছড়ির মহালছড়িতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে, যাকে পরিবারের পক্ষ থেকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তার ঘরে থাকা স্বর্ণ ও টাকা নিখোঁজ রয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Mahalchari Thana PoliceAdditional SP Md. Kamrul Islam

Tags

RapeMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 30/08/26open original ↗

মহালছড়িতে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা

অভিযোগ স্বজনদের মহালছড়িতে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা Advertisement খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম নরেন্দ্র কার্বারীপাড়া এলাকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে মহালছড়ি থানা পুলিশ। পরিবারের পক্ষ থেকে তাকে ধর্ষণের পর গলা চেপে হত্যার অভিযোগ করা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গৃহবধূর স্বামী ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ভিকটিমের ৮ বছরের মেয়ে জানায়, শুক্রবার রাতে সে নানির বাড়িতে ছিল। শনিবার সকালে নিজেদের বাড়িতে ফিরে মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। ভয় পেয়ে সে স্কুলে চলে যায়। পরে স্কুলে গিয়ে জানতে পারে, তার মা মারা গেছেন। জানা যায়, কিছুদিন আগে স্থানীয় এক যুবকের ওই গৃহবধূর সম্পর্কের অভিযোগ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। বিষয়টির মীমাংসা করা হলেও তাদের মধ্যে আবার যোগাযোগ ছিল বলে দাবি করেন স্থানীয় এক মুরুব্বি। তিনি আরও বলেন, শনিবার সকালে লাশের পাশে একটি মুঠোফোন পড়ে থাকতে দেখা যায়। ওই যুবক ফোনটি নিয়ে যায়। এদিকে নিহতের স্বজনদের দাবি, নিহত গৃহবধূর ঘরে প্রায় ৪ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা ছিল। মৃত্যুর পর এসব স্বর্ণ ও টাকা পাওয়া যাচ্ছে না। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, তদন্ত চলছে, এখনো মামলা হয়নি।