লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে মাংস কম দেওয়া নিয়ে মারামারি, আহত ৩
Why this classification
This incident was classified as criminal violence in Lakshmipur. Parties reported: Groom's Side, Bride's Side. Reported casualties: 0 killed and 3 injured. Reported by 1 source.
Killed
0
Injured
3
Summary
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিয়েবাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মারামারিতে ৩ জন আহত হয়েছেন। ২০২৬ সালের ৭ আগস্ট বিকেলে কেরোয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 3
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
রায়পুরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু স্বামী আটক
রায়পুরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু স্বামী আটক Advertisement রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রায়পুরে শিরিন আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ শিরিন আক্তার রাখালিয়া গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাস ফেরত বশির আহম্মেদের স্ত্রী। তাদের এক মেয়ে রয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, প্রায় চার বছর আগে রায়পুর পৌরসভার মধুপুর গ্রামের মহিলা কলেজ সংলগ্ন সরকারি পাউবোর জায়গায় বহুতল ভবন করেন প্রবাসী বশির আহাম্মেদ। দুই মাস আগে প্রবাস থেকে দেশে আসে বশির। বিয়ের পর থেকেই প্রায় সময় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া-বিবাদ হতো। পারিবারিকভাবে বৈঠক করে মীমাংসাও হতো। মঙ্গলবার রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। বুধবার সকাল ১০টায় পাশের ভাড়াটিয়ারা শিরিনকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। ঘটনাটি জানাজানি হলে স্বজনদের মধ্যেও এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। দুপুর ১টায় ঘটনার খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিয়েছেন স্বজনরা। এ ঘটনায় পুলিশ হেফাজতে থাকা বশির বলেন, সামান্য বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। সে রাগ করে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। আর কিছু জানি না।
লক্ষ্মীপুরে বিয়েবাড়িতে মাংস কম দেওয়া নিয়ে মারামারি, আহত ৩
আহতদের একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছেছবি: সংগৃহীত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অতিথিদের মাংস কম দেওয়ার অভিযোগে বিয়েবাড়িতে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কেরোয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, বেলাল হোসেন (৪০), মো. শাহিনুর (৪০) ও মো. ইয়াসিন (২২)। এর মধ্যে বেলাল ও শাহিনুর কনেপক্ষের। আর মো. ইয়াসিন বরপক্ষের। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখান থেকে বেলালকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল বিয়ের অনুষ্ঠানে অতিথিরা খাবার খেতে বসলে খাবার পরিবেশন নিয়ে বরপক্ষের এক ব্যক্তির সঙ্গে কনেপক্ষের লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় তিনজন আহত হন। রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ বলেন, বিয়েবাড়িতে মারামারির ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানতে চাইলে কনের বাবা বলেন, ‘খাবার নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়েছিল। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারির ঘটনা ঘটে। দুই পক্ষকে আমি শান্ত করার চেষ্টা করেছি। খাবার পরিবেশনের আগে বর ও কনের বিয়ে সম্পন্ন হয়েছে। মেয়ে এখন আমার বাড়িতে রয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনা আমাদের বিব্রত করেছে।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি জেনেছি। এই ঘটনায় দুপক্ষের কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি দুই পক্ষ স্থানীয়ভাবে মীমাংসা করবেন বলেও শুনেছি।’ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন রায়পুরমারামারিঅপরাধলক্ষ্মীপুরচট্টগ্রাম বিভাগ
