মুন্সিগঞ্জে ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific, recent physical attack in which a group of 50 to 60 men allegedly beat a 30-year-old supporter of an independent candidate and his family at their home, and he later died in hospital. The attackers are described as supporters of the BNP's sheaf-of-paddy candidate and a BNP wing leader, which makes it a politically motivated violent incident. The attack allegations come from the family, and one named leader denies being present.

Reported by:Prothom AloSamakalCorroborated · 2 sources
13/02/26•চর আবদুল্লাহ গ্রাম, মুন্সিগঞ্জ সদর উপজেলা

Killed

1

Injured

3

Summary

মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আবদুল্লাহ গ্রামে শুক্রবার (২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি) ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম উদ্দিন (৩০) ধানের শীষের সমর্থক নাসির দেওয়ান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল দেওয়ানের নেতৃত্বে ৫০-৬০ জনের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরিবারের অভিযোগ, হামলায় তাঁর পরিবারের সদস্যরাও মারধরের শিকার হন, যদিও শাকিল দাবি করেছেন তিনি ঘটনাস্থলে ছিলেন না।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

জসিম উদ্দিন (৩০), স্বতন্ত্র প্রার্থীর সমর্থক (নিহত)নাসির দেওয়ান, ধানের শীষের সমর্থক (অভিযুক্ত)শাকিল দেওয়ান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (অভিযুক্ত, ঘটনাস্থলে উপস্থিতি অস্বীকার করেছেন)৫০-৬০ জন যুবক (হামলাকারী)

Affected infrastructure

বাড়ি

Tags

Election ViolenceParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 14/02/26open original ↗

স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ বিএনপির সমর্থকদের বিরুদ্ধে

স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ বিএনপির সমর্থকদের বিরুদ্ধে নিহত জসিম নায়েব মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৪১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:০১ মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মাফিক নায়েবের ছেলে। এ ঘটনায় বাবা মাফিক নায়েব ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক মো. জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা জসিম নায়েবকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। নিহতের বড় ভাই মো. মশিউর রহমান বলেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ধানের শীষের সমর্থক তাঁদের বাড়িতে গিয়ে তাঁর ভাইকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁরা আমার ভাইকে বেধড়ক মারধর করেন। ওই হামলার পর তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো যায়নি। মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি এবং তা খতিয়ে দেখা হচ্ছে। জানা যায়, নিহত জসিম নায়েব স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ বলেন, পূর্ব বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করছে প্রতিপক্ষ। এ ঘটনার দায় বিএনপি ও বিজয়ী প্রার্থী নিবে না। - বিষয় : - হত্যা - বিএনপি - মুন্সীগঞ্জ

Source 2: Prothom Alo · 13/02/26open original ↗

মুন্সিগঞ্জে ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম উদ্দিন (৩০) হামলায় নিহত হয়েছেন। তাঁর পরিবারের অভিযোগ, শুক্রবার চর আবদুল্লাহ গ্রামে ধানের শীষের সমর্থক নাসির দেওয়ান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল দেওয়ানের নেতৃত্বে ৫০-৬০ জন ওই যুবকের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের পেটায়। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জসিম মারা যান। শাকিল অবশ্য হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেছেন।