শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে-রগ কেটে হত্যা
Why this classification
This is a single, specific incident in which a man was lured from his in-laws' home on the night of 8 April 2026, beaten and stabbed to death, and his body was left in Sitakunda, Chattogram. It is a confirmed killing with one death and falls within the recent 14-day window, so it qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
চট্টগ্রামের সীতাকুণ্ডে বুধবার (৮ এপ্রিল ২০২৬) রাতে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীমকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে দুইজনকে হেফাজতে নিয়েছে এবং পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হত্যার ধারণা করা হচ্ছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে-রগ কেটে হত্যা
শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে-রগ কেটে হত্যা Advertisement সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ শামীম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মোহাম্মদ শামীম (৩৫) সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির মৃত আবুল মনসুরের ছেলে। তিনি মুরাদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শামীম শ্বশুরবাড়ি মধ্যম ভাটেরখীল গ্রামে বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন ব্যক্তি শামিমকে ডেকে নিয়ে যায়। এর পর দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করে। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে হত্যার পর লাশ বেড়িবাঁধসংলগ্ন তালতলা এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ রয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, বুধবার রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবায় ফোন পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
