সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে গাড়িচাপা দিয়ে পালাল ছিনতাইকারীরা

AI-classifiedconfidence 95%

Why this classification

ব্যাংক থেকে টাকা তোলা ব্যবসায়ীকে ছিনতাইকারীরা গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং পালানোর সময় গাড়ির ধাক্কায় তাকে আহত করে। এটি একটি সুনির্দিষ্ট, সাম্প্রতিক অপরাধমূলক সহিংস ঘটনা।

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
04/10/26•মৌচাক ছালু হাজি রোডের মাথা, মাদানী নগর মাদ্রাসার সামনে

Killed

0

Injured

1

Summary

রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের ব্র্যাক ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে মোটরসাইকেলে যাওয়ার পথে ছিনতাইকারীরা সাদা প্রাইভেটকারে গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী ব্যবসায়ী হাবিবুল্লাহ পিছু নিলে গাড়িটি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মো. হাবিবুল্লাহ (ব্যবসায়ী)এসআই ইউসুফ আলী (সিদ্ধিরগঞ্জ থানা)

Affected infrastructure

motorcycle

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 04/10/26open original ↗

৬ লাখ টাকা ছিনতাই, পিছু নেওয়া ব্যবসায়ীকে গাড়ি দিয়ে ধাক্কা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. হাবিবুল্লাহ (৩১) নামে এক ব্যবসায়ী। ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারের পিছু নেওয়ার সময় ওই গাড়ির ধাক্কায় সড়কে পড়ে আহত হন তিনি। রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ছালু হাজী রোডের মাথায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাবিবুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, দুপুরে চিটাগাং রোডের দশতলা এলাকার ব্র্যাক ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করেন তিনি। পরে টাকা নিয়ে মোটরসাইকেলে মিজমিজি দক্ষিণপাড়ার বাসার দিকে রওনা হন। অভিযোগে তিনি বলেন, মৌচাক ছালু হাজী রোডের মাথায় পৌঁছালে পেছন থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন জানালা দিয়ে হাত বাড়িয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ টান দিয়ে নিয়ে নেয়। এরপর প্রাইভেটকারটি মৌচাক ইউটার্ন ঘুরে চিটাগাং রোডের দিকে চলে যায়। হাবিবুল্লাহ আরও জানান, তিনি মোটরসাইকেলে ছিনতাইকারীদের গাড়ির পিছু নেন। একপর্যায়ে মাদানী নগর মাদরাসার সামনে পৌঁছালে প্রাইভেটকারটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে আহত হন। পরে ছিনতাইকারীরা গাড়ি নিয়ে কাঁচপুর ব্রিজের দিকে পালিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেহেদী হাসান সৈকত/এসএইচএ

Source 2: Jugantor · 05/10/26open original ↗

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে গাড়িচাপা দিয়ে পালাল ছিনতাইকারীরা

ছয় লাখ টাকা লুট সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে গাড়িচাপা দিয়ে পালাল ছিনতাইকারীরা Advertisement সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. হাবিবুল্লাহ নামে এক ব্যবসায়ী। ছিনতাইকারীদের প্রাইভেটকারের পিছু নেওয়ার সময় ওই গাড়ির ধাক্কায় সড়কে পড়ে আহত হন তিনি। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ছালু হাজি রোডের মাথায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকার ব্র্যাক ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করে টাকা নিয়ে মোটরসাইকেলে মিজমিজি দক্ষিণপাড়াস্থ তার বাসার দিকে রওয়ানা হন। পরে মৌচাক ছালু হাজি রোডের মাথায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা একজন জানালা দিয়ে হাত বাড়িয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ টান দিয়ে নিয়ে যান। পরে তিনি মোটরসাইকেলে ছিনতাইকারীদের গাড়ির পিছু নিলে একপর্যায়ে মাদানী নগর মাদ্রাসার সামনে পৌঁছালে প্রাইভেটকারটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে আহত হন। পরে ছিনতাইকারীরা গাড়ি নিয়ে কাঁচপুর ব্রিজের দিকে পালিয়ে যায়। থানার এসআই ইউসুফ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।