সংক্ষিপ্ত সংবাদ
Why this classification
A group of 5 to 6 armed attackers lay in wait and hacked a former union parishad member, Sirajul Islam, and his companion Akidul on the evening of Friday, 8 May 2026, injuring both. This is a concrete physical attack on a specific incident, and the report is recent, so it qualifies as violence.
Killed
0
Injured
2
Summary
নড়াইলের লোহাগড়ায় শুক্রবার (২০২৬-০৫-০৮) রাতে কোটাকোল ইউনিয়নের রাইপাশা এলাকায় বাড়ি ফেরার পথে ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত কোটাকোল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও তার সহযোগী আকিদুলকে কুপিয়ে জখম করে। ঘটনাটি সন্ধ্যার দিকে ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
সালিশফেরত সাবেক ইউপি সদস্যকে কোপালো দুর্বৃত্তরা
সালিশফেরত সাবেক ইউপি সদস্যকে কোপালো দুর্বৃত্তরা সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি প্রকাশ: ০৯ মে ২০২৬ | ১৬:৩১ নড়াইলের লোহাগড়ায় মাওলানা সিরাজুল ইসলাম (৫২) নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামে সিরাজুল ইসলামের ওপর হামলা হয়। তিনি একই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের টানা পাঁচ দফায় নির্বাচিত সদস্য। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কিছুদিন আগের একটি ঘটনা নিয়ে শুক্রবার রাতে লোহাগড়া সরকারি পাইলট বিদ্যালয়ে কয়েকটি গ্রামের বিশিষ্টজনেরা সালিশে বসেন। এতে অংশ নিতে সহযোগী আকিদুল ইসলামকে নিয়ে সেখানে যান সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম। সালিশ শেষে রাত মোটরসাইকেলে করে তারা রায়পাশার বাড়িতে ফিরছিলেন। এলাকাবাসী জানায়, রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে সিরাজুল ইসলাম ও আকিদুল রায়পাশা গ্রামের বাবুল শেখের বালুর চাতালের পাশে পৌঁছান। সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে সিরাজুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় আকিদুল দৌড়ে এলাকার লোকজনকে খবর দেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাতেই তাঁকে সেখানে নেওয়া হয়। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান শনিবার সমকালকে বলেন, সাবেক ইউপি সদস্যের ওপর হামলা বিষয়টি জেনেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সংক্ষিপ্ত সংবাদ
লোহাগড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম লোহাগড়ায় শুক্রবার রাতে কোটাকোল ইউনিয়নের রাইপাশা এলাকায় সিরাজুল ইসলাম নামে সাবেক ইউপি সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সিরাজুল কোটাকোল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। কাজ শেষে সন্ধ্যায় সিরাজুল ও তার সহযোগী আকিদুল বাড়ি ফিরছিলেন। এসময় ওতপেতে থাকা ৫-৬ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের কুপিয়ে জখম করে। নড়াইল প্রতিনিধি রাজাপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ঝালকাঠির রাজাপুরে শনিবার সকালে এটিএন নিউজের প্রতিনিধি মাঈনুল হক লিপুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, লিপুর ওপর হামলার ঘটনা পাঁচ দিন পেরোলেও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। হামলার সঙ্গে জড়িতরা মাদক কারবারি হওয়া সত্ত্বেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। তিন দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি। পাথরঘাটায় চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ বরগুনার পাথরঘাটায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও স্কুলশিক্ষক গোলাম কবির মধুর ওপর হামলা ও হুমকির অভিযোগ ওঠেছে। শুক্রবার বিকালে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা শেষে হুমকিসহ মারধর করেন। এ ঘটনায় মিলন মৃধা, শাহীন হাওলাদার, রিমন মিয়া, রিয়াদ হাওলাদার ও দুলালসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি। বাউফলে ফের কৃষকদল নেতা বহিষ্কার দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার কৃষকদল বাউফল শাখার আহ্বায়ক তৌহিদুল ইসলামকে সংগঠনের প্রাথমিক পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশ্যে বিএনপি নেতাকে মারধরের অভিযোগে ফয়সালকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে নির্বাচনের সময় সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
