মোরেলগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

AI-classifiedconfidence 92%

Why this classification

A BNP worker was hacked to death in Morelganj, Bagerhat, on Monday evening, 18 May 2026, and his right hand was cut off by unidentified attackers. The police say the motive is a land dispute, and the incident falls within the 14-day window, so it is a valid violent incident.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
18/05/26•বৌলপুর গ্রাম, হোগলাপাশা ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ১৮ মে ২০২৬ (সোমবার) সন্ধ্যায় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে বিএনপি কর্মী মিন্টু শেখ ওরফে মিঠু শেখকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে এবং তার ডান হাত কেটে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

BNP

Other actors

দুর্বৃত্তরামিঠু শেখ (নিহত, হোগলাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য)মেহেদী হাসান ইয়াদ (মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক)মো. মাহমুদুর রহমান (মোরেলগঞ্জ থানার ওসি)

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 19/05/26open original ↗

জমির বিরোধে দিনমজুরকে কুপিয়ে হত্যা, হাত কেটে নিয়ে গেল হামলাকারীরা

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. মিন্টু শেখ (৪৬) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপে নিহতের ডান হাত বিচ্ছিন্ন হয়েছে ও ডান পায়ের রগ কেটে গিয়েছে। সোমবার (১৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বোলপুর গ্রামের এ হামলার ঘটনা ঘটে। রাতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত মিন্টু শেখ বোলপুর গ্রামের আব্দুল অহেদ শেখের ছেলে। দীর্ঘদিন ধরে একই এলাকার মোহসিন শেখের সাথে মিন্টুর পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। নিহতের ভাই মিজান শেখ জানান, সোমবার বিকেল ৪টার দিকে কাজ শেষে করে বাড়ির ফিরছিলেন মিন্টু শেখ। পূর্ব বিরোধের জেরে মোহসিন শেখেসহ ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে আচমকা হামলা চালায় তার উপরে। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা মিন্টুর ডান হাত কেটে নিয়ে গিয়েছে বলে জানান তিনি। মিজান শেখ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ভাইকে কুপিয়ে পালিয়ে যাচ্ছে হামলাকারীরা। তখনও ভাই অল্প কথা বলতে পারছিল। যারা হামলা করেছে তাদের কয়েকজনের নামও বলে। মোহসিন শেখ, মুরাদ, সাইয়াদ, লিওন, কামরুল, দুলাল শেখ, তবি ও আরও কয়েকজন। নিহতের চাচাতো ভাই রফিজ শেখ বলেন, আমাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আগেও তারা আমাদের কয়েকবার হুমকি দিয়েছে। হাত কেটে ওদের সাথে নিয়ে গিয়েছে। সবখানে খুঁজেছি কিন্তু হাতটি পাইনি। স্থানীয় যুবক রিয়াদ শেখ বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি একটা হাত নেই, পা ও না থাকার মতো সামান্য ঝুলে আছে। মাথায় কোপের দাগ রয়েছে। ওই অবস্থা দেখেই বুঝতে পেরেছি মিন্টু হয়তো মারা যাবে। পরে তাকে তাড়াতাড়ি হাসপাতলে নেওয়া হয়। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সোহেলুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই মিন্টু শেখের মৃত্যু হয়। তার ডান হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন ছিল এবং পায়ের রগ কেটে বিচ্ছিন্ন করা ছিল। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি এখনও। যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে। শেখ শামীম হাসান/এসএইচএ

Source 2: Jugantor · 20/05/26open original ↗

মোরেলগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা কেটে নিয়ে গেল ডান হাত Advertisement বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ জমি নিয়ে বিরোধে বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে যায়। মিঠু শেখ বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকালে কলাখেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত। স্থানীয়রা তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যায়। মিঠুর স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সু®ু¤ বিচার চাই। তিনি আরও জানান, কয়েক বছর আগে মিঠুর চাচাতো ভাই মাস্টার গোলাম রসুলকেও হত্যা করেছিল দুর্বৃত্তরা। মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।