চাটমোহরে দুর্বৃত্তদের গুলিতে আহত ২
Why this classification
This is a single, specific shooting on 12 March 2026 in Chatmohar, Pabna, in which three masked attackers shot two day labourers, leaving both seriously injured with bullet wounds. The motive is not known, but a shooting is a clear act of violence within the 14-day window.
Killed
0
Injured
2
Summary
পাবনার চাটমোহরে বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাত পৌনে ৮টার দিকে মূলগ্রাম ইউনিয়নের লালনের মোড় এলাকায় মুখোশধারী তিন দুর্বৃত্তের গুলিতে নাঈম হোসেন ও সাজেদুল ইসলাম গুরুতর আহত হন। আহতদের প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তবে ঘটনার কারণ জানা যায়নি।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চাটমোহরে দুর্বৃত্তদের গুলিতে আহত ২
চাটমোহরে দুর্বৃত্তদের গুলিতে আহত ২ Advertisement চাটমোহর (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম প্রতীকী ছবি। পাবনার চাটমোহরে দুর্বৃত্তদের গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন ও মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম। আহত দুইজন পেশায় দিনমজুর। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইফতার শেষে লালনের মোড় এলাকায় রাজ্জাকের চা স্টলে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম হোসেন ও সাজেদুল ইসলাম। এ সময় অতর্কিতভাবে মুখোশধারী অজ্ঞাত তিন দুর্বৃত্ত কয়েকরাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লাগলে তারা মাটিতে লুটিয়ে পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরপর দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কেন বা কী কারণে এ গুলি ছোড়ার ঘটনা ঘটে, তা প্রাথমিক অবস্থায় জানা সম্ভব হয়নি। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক যুগান্তরকে বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন যুগান্তরকে জানান, বিষয়টি শোনার পর আহত দুজনকে রাজশাহীতে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান বলেও জানান ওসি।
