আ.লীগ নেতার স্ত্রীর চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৩

AI-classifiedconfidence 85%

Why this classification

A local Awami League upazila president allegedly attempted to rape a woman at a rented house on 5 May 2026, and he was detained by local residents who heard her screams. The event is recent and in Bangladesh, and it involves a sexual assault attack, so it qualifies as violence, though the allegations are not yet proven in court.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
05/05/26•খালিশপুর গ্রাম, ১নং এসবিকে ইউনিয়ন

Killed

0

Injured

0

Summary

ঝিনাইদহের মহেশপুরে ৫ মে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ রাজনৈতিক সহকর্মী ফিরোজের ভাড়া বাসায় এক নারীর ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে আটক হন। পরে ফিরোজ প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে ৩ লাখ টাকা দাবি করেন, ১ লাখ টাকা আদায় করেন এবং হত্যার হুমকি দেন; মামলার পর তিনজন গ্রেপ্তার হয়েছেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Awami League

Victim side

Locals

Other actors

Sajjadul Islam Sajjad (Upazila Awami League President)Firoz (45), political colleague of SajjadTahmina Shampa (wife of Sajjad, complainant)Mahbubur Rahman (30), local residentMizanur Rahman Chhoto (35), local residentWoman at Firoz's house (victim, Firoz's wife)SI Md. Hamidul Islam (investigating officer)Md. Mehedi Hasan (acting OC, Maheshpur Thana)

Affected infrastructure

Rented house

Tags

RapeExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 10/05/26open original ↗

আ.লীগ নেতার স্ত্রীর চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ৩

ঝিনাইদহের মহেশপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ গ্রেপ্তারের পর এবার তার স্ত্রীর দায়ের করা চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে বেলা সাড়ে ১১টার দিকে সাজ্জাদ উপজেলার ১নং এসবিকে ইউনিয়নের খালিশপুর গ্রামে রাজনৈতিক সহকর্মী ফিরোজের ভাড়া বাসায় যান। ফিরোজ বাড়িতে না থাকায় তার স্ত্রীকে একা পেয়ে সাজ্জাদ ধর্ষণচেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। নারীর চিৎকারে স্থানীয় মাহবুবুর রহমান ও মিজানুর রহমানসহ কয়েকজন ঘটনাস্থলে এসে সাজ্জাদকে আটক করেন। পরে ফিরোজ ঘটনাস্থলে এসে বিষয়টি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে ৩ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে সাজ্জাদ ১ লাখ টাকা দিতে রাজি হন এবং তার বাড়ি থেকে চেকবই আনিয়ে মাহবুবুর রহমানের নামে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয়। পাশাপাশি বিষয়টি প্রকাশ করলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এ ঘটনায় সাজ্জাদের স্ত্রী তহমিনা শম্পা গত ৯ মে মহেশপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হামিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মাহবুবুর রহমান (৩০), মিজানুর রহমান ছোট (৩৫) ও ফিরোজকে (৪৫) গ্রেপ্তার করা হয়। মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অজ্ঞাত অন্যান্য আসামিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। সম্রাট হোসেন/আরএআর

Source 2: Jugantor · 10/05/26open original ↗

ঠান্ডা পানি খাওয়ার ছলে ধর্ষণের চেষ্টা

ঠান্ডা পানি খাওয়ার ছলে ধর্ষণের চেষ্টা মহেশপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার Advertisement মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মহেশপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি সাজ্জাদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার খালিশপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজ্জাদুল ইসলামের বাড়ি এসবিকের সুন্দরপুর গ্রামে। এর আগে ভুক্তভোগী নারী সাজ্জাদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। ওই নারী জানান, স্বামী আওয়ামী লীগ সমর্থন করায় সাজ্জাদুল ইসলামের সাথে পূর্ব পরিচিত ছিল। মঙ্গলবার সকালে স্বামী ও দুই সন্তান বাড়িতে না থাকার সুযোগে তিনি আমাদের বাড়িতে এসে ঠান্ডা পানি খেতে চান। আমি ফ্রিজ থেকে পানি নিয়ে আসতে গেলে সাজ্জাদুল আমাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সাজ্জাদুল তাদের হাতে দুই লাখ টাকার একটি চেক ধরিয়ে দিয়ে পালিয়ে যান। ওসি মেহেদী হাসান বলেন, সাজ্জাদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।