উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনায় দফায় দফায় সংঘর্ষ
Why this classification
This is a specific, recent incident in Uttara, Dhaka, on the night of 15 March 2026 in which an angry crowd attacked Square Market, setting fire to shops and looting goods across three floors. The article describes property destruction and looting, which counts as violence even though no injuries or deaths from this attack are reported.
Killed
1
Injured
0
Summary
রাজধানীর উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে ১৫ মার্চ ২০২৬ রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তেজিত জনতা স্কয়ার মার্কেটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনায় দফায় দফায় সংঘর্ষ
উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনায় দফায় দফায় সংঘর্ষ Advertisement খিলখেত (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৬:১৯ এএম উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনায় রণক্ষেত্র জমজম টাওয়ার ও স্কয়ার মার্কেট সংলগ্ন এলাকা। রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে জমজম টাওয়ার ও স্কয়ার মার্কেট সংলগ্ন এলাকা। নিহতের ঘটনার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ একপর্যায়ে চরম সহিংসতায় রূপ নেয়। উত্তেজিত জনতা উত্তরার স্কয়ার মার্কেটে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত এ ঘটনা ঘটে। তিন তলা পর্যন্ত ভয়াবহ লুটপাট প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মার্কেটের ভেতর ঢুকে পড়ে এবং নিচতলা থেকে শুরু করে তিন তলা পর্যন্ত প্রতিটি দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা দোকানের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। মার্কেটের তিনটি ফ্লোরের প্রায় সব মালামালই লুটপাটের শিকার। পরিস্থিতির ভয়াবহতা এতটাই ছিলো যে, নিরাপত্তারক্ষীরা বাধা দেওয়ার কোনো সুযোগই পায়নি। নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন তারা। বিপুল সংখ্যক বিক্ষুব্ধ জনতার সামনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করেও লুটপাট ও ভাঙচুর পুরোপুরি ঠেকাতে পারছে না। পুরো এলাকায় এক ভীতিকর ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংঘাত থামাতে এমপি জাহাঙ্গীরের চেষ্টা পরিস্থিতি শান্ত করতে এবং বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বারবার আহ্বান জানালেও জনতা তা উপেক্ষা করে। এমপি জাহাঙ্গীর নিজে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালালেও তার উপস্থিতিতেই তিন তলা পর্যন্ত লুট ও অরাজকতা অব্যাহত থাকে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেনাবাহিনী ও পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
