লালবাগে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
Why this classification
A man was shot on the night of 14 May in Laalbagh over a personal grudge and later died in hospital, so this is a concrete, recent shooting that resulted in a death. The shooters are not identified in the article, but the event is a clear violent act within the reporting window.
Killed
1
Injured
0
Summary
ঢাকার লালবাগের শহীদ নগর ৩ নম্বর গলিতে ১৪ মে রাতে পূর্বশত্রুতার জেরে গুলিবিদ্ধ রাফি হুসাইন (২৮) ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে সকালে মারা যান। পুলিশ সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
লালবাগে পূর্ব শত্রুতার জেরে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
রাজধানীর লালবাগে পূর্ব শত্রুতার জেরে গুলিবিদ্ধ মো. রাফি হুসাইন (২৮) মারা গেছেন। বুধবার (২০ মে) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গত ১৪ মে রাতে লালবাগ থানার শহীদ নগর ৩ নম্বর গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাফিকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভগিনীপতি আব্দুস সাত্তার জানান, রাফি অনলাইনে কাপড়ের ব্যবসা করতেন এবং নিজের বাসা ভাড়া দিয়ে সংসার চালাতেন। ঘটনার দিন একই এলাকার ইমন, শাহাবুদ্দিন, রেজাউল ও মিন্টুসহ কয়েকজন রাফির কাছে ‘শাহিন’ নামে এক ব্যক্তির খোঁজ জানতে চান। তিনি তথ্য দিতে না পারায় প্রথমে তাকে মারধর করা হয়, পরে তার পাঁজরে গুলি করে পালিয়ে যায় তারা। তিনি আরও জানান, রাফির বাড়ি লালবাগের শহীদ নগর আরএনডি রোডের ২০/১ নম্বর বাসায়। তিনি তাজউদ্দিনের ছেলে। রাফি এক কন্যাসন্তানের জনক ছিলেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে জানান, গত ১৪ মে গুলিবিদ্ধ অবস্থায় রাফিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। পরে লালবাগ থানা পুলিশ তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এসএএ/এমএন
লালবাগে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
লালবাগে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর লালবাগে পূর্বশত্রুতার জেরে গুলিবিদ্ধ রাফি হুসাইনের (২৮) মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে ১৪ মে রাতে লালবাগ থানার শহীদ নগর ৩ নম্বর গলি এলাকায় গুলির ঘটনা ঘটে। রাফি লালবাগের শহীদ নগর আরএনডি রোড এলাকার তাজউদ্দিনের ছেলে। তার এক কন্যাসন্তান রয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ১৪ মে গুলিবিদ্ধ অবস্থায় রাফিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
