মসজিদের ভেতরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে
Why this classification
এটি একটি নির্দিষ্ট সাম্প্রতিক ঘটনা: ২১ জুন ২০২৬ তারিখে বরিশালের মেহেন্দিগঞ্জে জমি বিরোধের জেরে হারুন সরদার মসজিদে নামাজরত নজরুল সরদারকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং মাওলানা কবির আহত হন। ঘটনাটি বাংলাদেশে সংঘটিত এবং সহিংসতার সংজ্ঞার মধ্যে পড়ে।
Killed
1
Injured
1
Summary
বরিশালের মেহেন্দিগঞ্জে জমিজমা বিরোধের জেরে বড় ভাই হারুন সরদার মসজিদে নামাজরত মেজ ভাই নজরুল সরদারকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনায় মাওলানা কবির নামে একজন আহত হয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Family Members
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Family Members
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
মসজিদের ভেতরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে
মসজিদের ভেতরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বরিশাল ব্যুরো প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২২:৩৬ বরিশালের মেহেন্দিগঞ্জে জোহরের নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরে ঢুকে মেজ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই হারুন সরদারের বিরুদ্ধে। রোববার উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত নজরুল সরদার (৪০) স্থানীয় মৃত কাঞ্চন সরদারের ছেলে। ঘটনার পর অভিযুক্ত হারুন পালিয়েছেন। স্থানীয় বাসিন্দা সোলায়মান জানান, পৈতৃক জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে ছোট ভাই মজিবর সরদার বেড়া দিলে তা সমর্থন করেন মেজ ভাই নজরুল সরদার। এ নিয়ে বড় ভাই হারুন সরদারের সঙ্গে তাদের বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। রোববার জোহরের নামাজ চলাকালে নজরুল সরদার স্থানীয় মসজিদে জামাতে অংশ নেন। এ সময় হারুন সরদার মসজিদে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন নজরুল। তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়। মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমি নামাজে ইমামতি করছিলাম। তৃতীয় রাকাতে হঠাৎ পেছন থেকে চিৎকার শুনে নামাজ ভেঙে ফিরে দেখি হারুন সরদার পশু জবাইয়ের ছুরি দিয়ে নজরুলকে এলোপাতাড়ি আঘাত করছেন। মুসল্লিরা বাধা দিতে গেলে তিনি ছুরি ঘুরিয়ে ভয়ভীতি সৃষ্টি করেন। এ সময় মাওলানা কবির নামে একজন আহত হন। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত হারুন সরদার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। - বিষয় : - কুপিয়ে হত্যা
কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ Advertisement গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫৫ পিএম ফাইল ছবি বরিশালের গৌরনদীতে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় জালাল শিকদারকে (৬৫) আসামি করে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন, প্রতিবেশী জালাল শিকদার (৬৫) মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে আমার তিন বছরের শিশু কন্যাকে নিজের (জালাল) বসতঘরে নিয়ে যান। সেখানে জোরপূর্বক আমার মেয়েকে ধর্ষণ করে জালাল। ঘটনার দিন রাতে বিষয়টি আমাকে ও তার মাকে বললে গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে শুক্রবার দিবাগত রাতে সেখানে ভর্তি করি। শনিবার দুপুরে মেয়ের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ও তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছে। শনিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।
