কালাইয়ে মাদক বিক্রিতে বাধা পেয়ে কুপিয়ে জখম

AI-classifiedconfidence 92%

Why this classification

A man was hacked and severely beaten by drug sellers' associates after he objected to drug sales and warned them to stop. He was seriously injured and admitted to hospital, which is a concrete physical attack within the 14-day window in Bangladesh.

Reported by:JugantorSingle source
24/03/26•দেওগ্রাম জালাইগাড়ী মোড়, পুনট ইউনিয়ন, কালাই

Killed

0

Injured

1

Summary

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রাম জালাইগাড়ী মোড়ে ২০২৬ সালের ২৪ মার্চ, মঙ্গলবার রাত ৮টার দিকে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদক বিক্রেতার লোকজন মোশারফ হোসেন সাবুকে কুপিয়ে ও বেদম মারধর করে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

দেলোয়ার (পাঁচগ্রামের ধলু মোল্লার ছেলে, মাদক বিক্রেতা)সানোয়ার (আনসারের ছেলে, মাদক বিক্রেতা)বিপ্লব আলম (মাদক বিক্রেতা)মোশারফ হোসেন সাবু (আহত ব্যক্তি, দেওগ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে)কালাই থানার ওসি রফিকুল ইসলাম

Tags

Drug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 26/03/26open original ↗

কালাইয়ে মাদক বিক্রিতে বাধা পেয়ে কুপিয়ে জখম

কালাইয়ে মাদক বিক্রিতে বাধা পেয়ে কুপিয়ে জখম Advertisement কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কালাইয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীর লোকজন মোশারফ হোসেনকে কুপিয়ে যখম করেছে। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে গুরুতর আহতাবস্থায় ভর্তি আছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের দেওগ্রাম জালাইগাড়ী মোড়ে ঘটনাটি ঘটেছে। মাদক ব্যবসায়ীর লোকজনদের হাতে আহত মোশারফ হোসেন সাবু দেওগ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে। মঙ্গলবার রাতে মোশারফ হোসেন সাবু ওই রাস্তা হয়ে যাওয়ার সময় পুকুর পাড়ে মাদক বিক্রি করতে দেখে প্রতিবাদ করেন। মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের অবৈধ কাজ বন্ধ করার জন্য সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রেতা পাঁচগ্রামের ধলু মোল্লার ছেলে দেলোয়ার, আনসারের ছেলে সানোয়ার, বিপ্লব আলমসহ তাদের সহযোগীরা তার ওপর হামলা চালায়। সাবু বেদম মারধরে গুরুতর আহত হন। কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত। আহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।