চট্টগ্রামে লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক দগ্ধ
Why this classification
The article reports an accidental fire caused by a short circuit during welding, with no mention of any party, group, or political motive; therefore it does not meet the criteria for political violence.
Killed
0
Injured
10
Summary
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় শর্টসার্কিটের ফলে অগ্নিকাণ্ড ঘটেছে, যার ফলে ১০ শ্রমিক দগ্ধ হয়েছে; তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর এবং চমেক হাসপাতালে ভর্তি হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
96% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 10
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু
বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু নিহত নুরুল আলম ও দিদারুল আলম। ছবি: সংগৃহীত বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১২:৫৯ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ২ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে নুরুল আলম এবং বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে দিদারুল আলম (৩২)। তারা দুজনই কনফিডেন্স লবণ কারখানার শ্রমিক ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধ নুরুল আলম ও দিদারুল আলম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১ জন শ্রমিক দগ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ শ্রমিকদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকি ছয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। - বিষয় : - চট্টগ্রাম - দগ্ধ - শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০
চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ Advertisement বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম প্রতীকী ছবি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার পৌরসভা পশ্চিম গোমদন্ডী বানু মেম্বার টেক এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালীর রুহুল আমিনের ছেলে দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়ার বিরাজ মোহন দাশের ছেলে উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাটের আবুল কালামের ছেলে মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার ছালে আহমদের ছেলে সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের মৃত আমিনুল হকের ছেলে জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালীর নূর চ্চাপার ছেলে নূর নবী (২৫), পটিয়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলম (৪৫), পটিয়ার খায়ের আহমদের ছেলে মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশের আলতাজ মিয়ার ছেলে সেলিম উদ্দিন (৩০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ছয়জনের দগ্ধের মাত্রা বেশি হওয়ায় অবস্থা আশঙ্কাজনক। বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুন দ্রুত পাশের কাগজের স্তূপে ছড়িয়ে পড়লে শ্রমিকরা দগ্ধ হন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
