‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে শিক্ষার্থীকে মারধর
Why this classification
A group of 15 to 20 people, led by a Chhatra Dal leader, beat a student at Chattogram Polytechnic on Saturday 10 October 2026 and forced him off campus. The attack was over an alleged Chhatra League affiliation after a dispute over an event, and it is a recent, real incident inside Bangladesh.
Killed
0
Injured
1
Summary
শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেলে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়ার অভিযোগে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহারুল আল রাফির নেতৃত্বে ১৫-২০ জন মিলে মেকানিক্যাল টেকনোলজির শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিবকে 'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেয়। ঘটনার ভিডিও রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 10/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
সাবেক এএসপির বাসায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
সাবেক এএসপির বাসায় ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার প্রতীকী ছবি চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৭:২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ১৭:২৫ চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মতিন উল্লাহর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি এলজি, চার রাউন্ড কার্তুজ, দুটি বড় ছোরা, একটি ট্রাক, সিসিটিভি ক্যামেরার একটি ডিভিআর ও মনিটর, একটি সিপিইউ এবং একটি ভাঙা তালা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজন হলেন- কুমিল্লার তিতাসের মো. রহিম, বরুড়ার মো. জামাল ওরফে কুদ্দুস, দাউদকান্দির মো. সাইফুল ইসলাম ওরফে সজিব, লাকসামের মো. আনোয়ার হোসেন মিলন ও মো. হানিফ। পুলিশ জানায়, গত ১০ অক্টোবর দিবাগত রাত দেড়টা থেকে রাত ৩টার মধ্যে মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখের তালুক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ১৫ থেকে ১৬ জনের ডাকাত দল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় বাড়ির মালিককে মারধর করে তার হাত-পা ও মুখ বেঁধে রাখা হয়। তার স্ত্রী ও মেয়েকে ভয় দেখিয়ে আটকে রাখে ডাকাতরা। পরে বাড়ির বিভিন্ন কক্ষের আলমারি, ওয়্যারড্রব ও আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর, ডিভিআর, সিপিইউসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৪০ হাজার ১৫০ টাকা। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রহিমের বিরুদ্ধে চুরি, অস্ত্র, খুন ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। জামালের চারটি এবং সাইফুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। হানিফের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার একটি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ডাকাতি করেন।
‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে শিক্ষার্থীকে মারধর
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে শিক্ষার্থীকে মারধর Advertisement চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে বহিরাগত ব্যক্তিদের অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়ায় এক শিক্ষার্থীকে নিষিদ্ধ ঘোষিত ‘ছাত্রলীগ’ কর্মী ট্যাগ দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার বিকালে কলেজ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। রোববার ওই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী রাকিবুল ইসলাম রাকিব ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তার অভিযোগ, অডিটোরিয়ামে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠনের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়ায় ‘ছাত্রলীগ করার’ অভিযোগ তুলে তাকে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহারুল আল রাফির নেতৃত্বে ১৫-২০ জন তাকে মারধর করে এবং কলেজ থেকে বের করে দেয়। রাকিব বলেন, ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে নাহিদ ভাইয়ের সঙ্গে আমার রাজনৈতিক কর্মসূচির অসংখ্য ছবি-ভিডিও রয়েছে। ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, যারা আগে ছাত্রলীগ করত এমন কয়েকজন ছেলেকে নিয়ে রাকিব আমাদের প্রোগ্রামটা পণ্ড করতে চেয়েছিল। বোঝানোর চেষ্টা করা হয়েছে; কিন্তু সে বুঝতে চায়নি। নগর ছাত্রদলের সদস্যসচিব শরীফুল ইসলাম তুহিন বলেন, মতের মিল না হলেই কাউকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে দেওয়া কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। মতের ভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তিনি আরও বলেন, রাকিব ছাত্রদলের সক্রিয় কর্মী। তবে সিনিয়রদের সঙ্গে সে যে আচরণ করেছে, সেটি কাম্য নয়।’
