যুবশক্তি নেত্রীর বাগান কেটে এ কেমন শত্রুতা!

AI-classifiedconfidence 94%

Why this classification

The article describes a recent act of vandalism where trees were cut down; it occurs in Bangladesh and involves no political parties, so it is classified as violence but not political violence.

Reported by:JugantorSingle source
14/07/26•মানিকপুর

Killed

0

Injured

0

Summary

মঙ্গলবার রাতের আঁধারে নাটোরের মানিকপুর এলাকায় শারমিন আক্তারের ১৫টি পেয়ারা গাছ কেটে ফেলা হয়। তিনি ঘটনাটির দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

শারমিন আক্তার

Affected infrastructure

পেয়ারা গাছ

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 17/07/26open original ↗

যুবশক্তি নেত্রীর বাগান কেটে এ কেমন শত্রুতা!

‘সন্তানের মতোই আগলে রেখেছিলাম গাছ’ যুবশক্তি নেত্রীর বাগান কেটে এ কেমন শত্রুতা! Advertisement বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ‘সন্তানের মতো আগলে রেখেছিলাম প্রিয় বাগানের প্রতিটি গাছ। কিন্তু কার হিংসার ছোবল পড়ল আমার প্রিয় বাগানে। এই গাছগুলো আমার কাছে শুধু গাছ নয়, আমার সন্তানের মতো। ১১ মাসের পরিশ্রম, ত্যাগ এবং ভবিষ্যতের স্বপ্নের ওপর এটি একটি নির্মম আঘাত।’ নিজের বাগানে দাঁড়িয়ে দুহাতে চোখ মুছতে মুছতে কথাগুলো বলছিলেন বড়াইগ্রামের বনপাড়ার নারী উদ্যোক্তা শারমিন আক্তার। তিনি ওই এলাকার ফলের আড়তদার সবুজ হোসেনের স্ত্রী। বনপাড়া কলেজের অনার্স তৃতীয় বর্ষের ওই ছাত্রী এনসিপির অঙ্গ সংগঠন যুবশক্তির নাটোর জেলা সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, মঙ্গলবার রাতের আঁধারে উপজেলার মানিকপুর এলাকায় ওই নারীর স্বপ্নের বাগানের ফল ও ফুলে ভরা পেয়ারা গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী উদ্যোক্তা শারমিন আক্তার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী সূত্রে জানা যায়, পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে প্রায় দেড় বছর আগে কৃষি উদ্যোক্তা হিসাবে পথচলা শুরু করেন শারমিন আক্তার। তিনি নিজের সঞ্চয় এবং বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়ার পাশাপাশি স্বামীর সহযোগিতায় বনপাড়া শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মানিকপুর এলাকায় ১০ বিঘা জমি লিজ নিয়ে গড়ে তোলেন একটি পেয়ারা বাগান। ইতোমধ্যে বাগানের পেছনে প্রায় নয় লাখ টাকা খরচ হয়েছে তার। এরই মধ্যে মঙ্গলবার রাতে ১৫টি ফল ও ফুলে ভরা পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আরও কিছু গাছ নষ্ট করে ফেলা হয়েছে।