জাসদ কার্যালয়ে হামলা ও গণগ্রেপ্তারের নিন্দা যুব মৈত্রীর

AI-classifiedconfidence 85%

Why this classification

A mob attacked the Jasad party office and arrested its members during a political meeting, which constitutes political violence.

Reported by:SamakalSingle source
26/09/26•Jasad Office

Killed

0

Injured

0

Summary

জাসদ কার্যালয়ে প্রতিনিধি সভা চলাকালে মব হামলা এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। হামলার কারণ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতির অভিযোগ তোলা হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Jasad

Other actors

Jasad activists

Affected infrastructure

Jasad office

Tags

Party ClashRally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Jasad

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 27/09/26open original ↗

জাসদ কার্যালয়ে হামলা ও গণগ্রেপ্তারের নিন্দা যুব মৈত্রীর

জাসদ কার্যালয়ে হামলা ও গণগ্রেপ্তারের নিন্দা যুব মৈত্রীর সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪৮ জাসদের প্রতিনিধি সভা চলাকালে দলটির কার্যালয়ে মব ও হামলা এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী। রোববার বাংলাদেশ যুব মৈত্রীর সম্পাদকমণ্ডলীর এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত শনিবার জাসদ কার্যালয়ে জাসদের প্রতিনিধি সভা চলাকালে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী আছেন-এমন অভিযোগ তুলে মব ও হামলা করা হয়। পরে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ যুব মৈত্রীর নেতৃবৃন্দ বলেন, একটি রাজনৈতিক দলের নিজস্ব প্রতিনিধি সভা আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও আইনগত প্রক্রিয়া অনুসরণের পরও সেখানে হামলা চালানো এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করা নিছক আইনশৃঙ্খলার বিষয় নয়। এটি রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার চর্চার ওপর সরাসরি হস্তক্ষেপ। বিবৃতিতে আরও বলা হয়, দেশে মব-সংস্কৃতি ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাও বাড়ছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হওয়া উচিত আইনের শাসন ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু রাজনৈতিক কর্মসূচি ও মতপ্রকাশের ওপর দমন-পীড়ন চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলা হচ্ছে বলে দাবি করেন নেতৃবৃন্দ। তারা বলেন, এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক সহনশীলতা ও নাগরিক অধিকার আরও সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বাংলাদেশ যুব মৈত্রীর নেতৃবৃন্দ আরও বলেন, মত ও পথের ভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, সভা-সমাবেশে বাধা এবং গণহারে গ্রেপ্তারের মাধ্যমে সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নির্মাণ করা সম্ভব নয়। এসব কর্মকাণ্ড যুব সমাজের কর্মসংস্থান ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামকেও বাধাগ্রস্ত করে। বিবৃতিতে অবিলম্বে গ্রেপ্তার করা নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে রাজনৈতিক সভা-সমাবেশ ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, দমন-পীড়ন নয়, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন, রাজনৈতিক সহনশীলতা ও জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে।