আখাউড়ায় মন্দিরের গ্রিল কেটে স্বর্ণালংকারসহ ৬ প্রতিমা চুরি

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a validated violent and destructive act where unknown perpetrators broke into a Hindu temple by cutting the grills, stole valuables and idols, and vandalized temple property.

Reported by:Prothom AloSamakalCorroborated · 2 sources
11/10/26•Radhamadhab Akhra Central Temple, Akhaura

Killed

0

Injured

0

Summary

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে গত রোববার রাতে দুর্বৃত্তরা গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে সোনা-রুপার অলংকার, ছয়টি প্রতিমা ও প্রণামি বাক্সের টাকা লুট করে নিয়ে যায়।

AI analysis

Category

Communal / Religious Violence

Confidence

95% · severity 3

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Jabedul Islam (Officer-in-Charge of Akhaura Police Station)Bimal Chakraborty (Temple Priest)Dipak Kumar Ghosh (President of Temple Management Committee)

Affected infrastructure

Radhamadhab Akhra Central Temple grill and donation box

Tags

Temple DesecrationMinority Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 13/10/26open original ↗

গ্রিল কেটে ঢুকে মন্দিরের অলংকার ও মূর্তি চুরি

গ্রিল কেটে ঢুকে মন্দিরের অলংকার ও মূর্তি চুরি নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া প্রতিনিধি প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ২০:৩৮ গ্রিল কেটে ঢুকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবস্থিত শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির থেকে স্বর্ণ-রূপার অলংকার, পিতলের পাঁচটি মূর্তি ও প্রণামি বাক্স থেকে টাকা নিয়ে গেছে চোরেরা। গত রোববার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাধানগরে অবস্থিত মন্দিরে এই ঘটনা ঘটে। সোমবার সকালে পূজার জন্য এসে বিষয়টি টের পান পুরোহিত। সংবাদ পেয়ে প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। চুরি যাওয়ার মূর্তির মধ্যে রয়েছে– একটি রাধামূর্তি, গৌর নিতাইয়ের দুটি মূর্তি, ছোট-বড় দুটি গোপালের মূর্তি। প্রণামি বাক্সে জমা ছয় মাসের টাকাও খোয়া গেছে। তবে কি পরিমাণ স্বর্ণ-রুপার অলংকার ও টাকা চুরি গেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তীর ভাষ্য, সোমবার সকালে পূজা দিতে এসে চুরির বিষয়টি জানতে পারেন। তাঁর ধারণা, গত রোববার রাত ৯টার পর থেকে সোমবার সকালের মধ্যে এ ঘটনা ঘটে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ বলেন, সকালে খবর পেয়ে এসে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। মেরামত কাজের জন্য ওই পাশের সিসি ক্যামেরা খোলা ছিল বলেও জানান তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান মন্দিরের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনে এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ করেছেন। সংবাদ পেয়ে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী রেজা মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল সকালে ঘটনাস্থলে যায়। তাঁর ভাষ্য, কীভাবে এ ঘটেছে তা জানার চেষ্টা করছেন। থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। সিসিটিভি ফুটেজে একজনকে দেখা গেছে। তাঁকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’ এদিন দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘গ্রিল কেটে চোর ঢুকেছে। মন্দির সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেদিক দিয়ে চোর ঢুকেছে সেদিকে আগে সিসি ক্যামেরা ছিল। কিন্তু সম্প্রসারণ কাজের জন্য সেদিকে এখন ক্যামেরা নেই। তবে শিবমন্দিরের একটি ক্যামেরায় এক যুবককে দেখা গেছে।’ - বিষয় : - ব্রাহ্মণবাড়িয়া - মূর্তি - চুরি

Source 2: Prothom Alo · 12/10/26open original ↗

আখাউড়ায় মন্দিরের গ্রিল কেটে স্বর্ণালংকারসহ ৬ প্রতিমা চুরি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে সোনা–রুপার অলংকার ও প্রতিমা চুরি হয়েছেছবি : সংগৃহীত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরি হয়েছে। মন্দিরের গ্রিল কেটে ভেতরে ঢুকে সোনা–রুপার অলংকার, পিতলের দুটি প্রতিমাসহ মোট ছয়টি প্রতিমা চুরি নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ সম্পর্কে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, চুরি হওয়া মালামাল ও টাকা উদ্ধারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে; একাধিক দল কাজ করছে। অত্যন্ত গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আজ সোমবার সকালে মন্দিরের পূজারি এসে চুরির বিষয়টি দেখতে পান। পরে খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর আগে পূজা উদ্‌যাপন পরিষদ ও আখড়া পরিচালনা কমিটির সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় লোকজন ও মন্দির সূত্রে জানা গেছে, গতকাল রাতে মূল মন্দিরের গ্রিলের একাংশ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে সোনা ও রুপার অলংকার, ছয়টি প্রতিমা ও প্রণামি বাক্সের টাকা লুট হয়েছে। মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, সকালে পূজা দিতে এসে চুরির ঘটনা ধরা পড়ে। গতকাল রাত নয়টার পর থেকে আজ সকালের মধ্যে এ ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ আসে। রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘মন্দিরের পেছনের দিকের গ্রিল কেটে ও ভেঙে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া সোনা ও রুপার অলংকারের দাম দুই থেকে আড়াই লাখ টাকা। দানবাক্সের ১৫-২০ হাজার টাকাও চুরি করে নিয়ে গেছে। আজ সন্ধ্যায় থানায় অভিযোগ করেছি।’ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন ব্রাহ্মণবাড়িয়াচট্টগ্রাম বিভাগসোনামন্দিরচুরি