মাদক কারবারির সামনে হাসাহাসি, ক্ষিপ্ত হয়ে যুবককে ছুরিকাঘাত
Why this classification
The article describes a physical attack involving a sharp weapon (stabbing) resulting in an injury over a dispute with a drug dealer, occurring in Gazipur, Bangladesh, within the 14-day window.
Killed
0
Injured
1
Summary
গাজীপুরের কালিয়াকৈরে নৌকায় হাসাহাসির জেরে এক মাদক কারবারির ছুরিকাঘাতে মুশফিকুর রহমান মিলন নামে এক যুবক আহত হয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মাদক কারবারির সামনে হাসাহাসি, ক্ষিপ্ত হয়ে যুবককে ছুরিকাঘাত
গাজীপুরের কালিয়াকৈরে খেয়া পারাপারকালে চিহ্নিত এক মাদক কারবারির সামনে হাসাহাসি করায় মুশফিকুর রহমান মিলন নামে এক যুবককে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেছে ওই মাদক কারবারি। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। অভিযুক্ত মাদক কারবারি শহিদুল ইসলাম কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের মজুত বাঁশতলী এলাকার জাহের আলীর ছেলে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে মিলন বাঁশতলী থেকে নৌকা পার হয়ে বাড়ি ফিরছিলেন। ওই মাদক কারবারিও নৌকায় উঠে। নৌকায় অন্যান্য লোকজনের সাথে মিলন হাসিঠাট্টা করছিল। এসময় তিনি হাসি ঠাট্টা দেখে উত্তেজিত হয়ে তার উপর হামলে পড়ে। এক পর্যায়ে দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে মাদক কারবারি শহিদুল ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে এলোপাথাড়ি আঘাত করলে মিলন রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠান। আহত মিলন জানান, তিনি নৌকায় উঠে অন্যদের সাথে হাসাহাসি করছিলেন। এসময় ওই মাদক কারবারি তাকে গালাগাল শুরু করলে তিনি প্রতিবাদ করেন৷ পরে আচমকা তাকে আঘাত করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান। আশিকুর রহমান/এসএইচএ
