তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্ত ২ কিশোরের বাড়িতে হামলা

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি সহিংসতার সংজ্ঞা অনুযায়ী বৈধ কারণ এতে হত্যা (রাহাতের মৃত্যু) এবং ভাঙচুর/আগুন দেওয়ার চেষ্টা (অভিযুক্তদের বাড়িতে হামলা) উভয়ই অন্তর্ভুক্ত। তারিখটি রেফারেন্স তারিখের ১৪ দিনের মধ্যে (১৭ জুন, ২০২৬) এবং অবস্থান বাংলাদেশে, তাই এটি সহিংস ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Reported by:Dhaka PostSingle source
16/06/26•উত্তর হরিণ সিংহা গ্রাম, রামচন্দ্রপুর ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

গাইবান্ধার রামচন্দ্রপুরে পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে কিশোর রাহাতকে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বিক্ষুব্ধ স্বজনরা বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে বুধবার সকালে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং আগুন দেওয়ার চেষ্টা করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রাহাত (নিহত কিশোর)সাকিব (অভিযুক্ত)রিফাত (অভিযুক্ত)জবান আলী (অভিযুক্তের বাবা)সাইদুল ইসলাম (অভিযুক্তের বাবা)সাদেকুল (ভাঙচুরের শিকার)ওসি আব্দুল্লাহ আল মামুন

Affected infrastructure

বাড়িথালা-বাসনআসবাবপত্র

Tags

MurderVandalismLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 17/06/26open original ↗

তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা, অভিযুক্ত ২ কিশোরের বাড়িতে হামলা

গাইবান্ধায় পুকুরে গোসল করতে নেমে তর্কের জেরে কিশোর রাহাতকে (১৫) হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা করে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের লোকজন। বুধবার (১৭ জুন) সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামের অভিযুক্তের বাড়িতে হামলা চালায় নিহতের বিক্ষুব্ধ পরিবার-স্বজনরা। অভিযুক্ত দুই কিশোরের মধ্যে সাকিব একই এলাকার জবান আলীর ও রিফাত সাইদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উত্তর হরিণসিংহা গ্রামের হাওয়াই দিঘিতে গোসল করতে নামে স্থানীয় তিন কিশোর সাকিব (১৫), রিফাত (১৫) ও রাহাত (১৫)। গোসলের সময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে সাকিব ও রিফাত মিলে রাহাতকে পানিতে চুবাতে থাকে। এতে রাহাতের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। এরপর আজ সকাল ৮টার দিকে নিহত কিশোরের পরিবার ও বিক্ষুব্ধ স্বজনরা বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় বিক্ষুব্ধরা বাড়ি ভেতরে ঢুকে থালা-বাসনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পুকুরের পানিতে ফেলে দেয়। পরে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে আশপাশের বাড়ির লোকজন ও স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয়। এসময় ভাঙচুরকারীরা প্রথমে জবান আলী ও পরে সাদেকুলের বাড়িতে ভাঙচুর করে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মাসুম বিল্লাহ/আরকে