অফিস কক্ষে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

AI-classifiedconfidence 85%

Why this classification

The article reports a single concrete incident: a 26-year-old woman farmer was allegedly raped in an office in Hakimpur, Dinajpur, on Friday 3 April 2026, and the accused was arrested that night. Although no physical clash is reported, the alleged sexual assault on a person is a serious act of violence and falls within the scope of gender-based violence, so the event is recorded.

Reported by:Prothom AloJugantorSamakalCorroborated · 3 sources
03/04/26•হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, হাকিমপুর

Killed

0

Injured

0

Summary

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সকালে দিনাজপুরের হাকিমপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাঁর কার্যালয়ে ডেকে ২৬ বছর বয়সী এক খামারি নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। মামলার পর রাতে হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা২৬ বছর বয়সী খামারি নারীপুলিশ

Tags

Rape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 05/04/26open original ↗

হাকিমপুরে নারীকে ধর্ষণের অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

হাকিমপুরে নারীকে ধর্ষণের অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তা আটক ডা. মো. শফিউল ইসলাম হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ২১:০৭ দিনাজপুরের হাকিমপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন আবাসিক ভবন থেকে তাকে আটক করা হয়। ভিকটিম নারীকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক প্রাণিসম্পদ কর্মকর্তার নাম ডা. মো. শফিউল ইসলাম (৩৯)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জারুল্য গ্রামের আতিয়ার রহমানের ছেলে। এবং হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তিনি গত দুইবছর যাবৎ হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসাপাতালে কর্মরত রয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামীর গরুর খামার রয়েছে। গরুর চিকিৎসার সূত্রে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শুক্রবার বিকেলে ভুক্তভোগী ওই নারী পাশ্ববর্তী বিরামপুর উপজেলায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। হাকিমপুর পৌরসভার চারমাথা মোড়ে পৌঁছালে প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে দেখা হয়। এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা হিলি স্থলবন্দরের প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন অফিসে আসতে বলেন। তার কথামতো অফিসে গেলে তাকে ফুসলিয়ে কোয়ারেন্টাইন আবাসিকে নিয়ে যান। ছুটির দিনে কেউ না থাকায় আবসিকের একটি কক্ষে আটকিয়ে ধর্ষণ করেন। এবং ঘটনা কাউকে না বলার জন্য বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বের করে দেন। এরপর ওই নারী থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্যাহ জানান, ওই নারীর লিখিত অভিযোগের প্রেক্ষিত অভিযুক্তকে আটক করা হয়েছে। এবং ভিকটিমকে রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। - বিষয় : - দিনাজপুর

Source 2: Jugantor · 05/04/26open original ↗

হিলিতে ধর্ষণের দায়ে প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক হিলিতে ধর্ষণের দায়ে প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার Advertisement হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ হিলিতে বিয়ের প্রতিশ্রুতিতে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে হাকিমপুর প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। ডা. সফিউল ইসলামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামে। ভুক্তভোগী নারী জানান, তার স্বামী ওহেদুল ইসলাম অসুস্থ থাকায় চিকিৎসা সূত্রে ডা. সফিউলের সঙ্গে পরিচয় হয়। চিকিৎসার একপর্যায়ে হোয়াটসঅ্যাপে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ওই কর্মকর্তা বিয়ের আশ্বাস দিয়ে নিজের সরকারি কোয়ার্টারে ভুক্তভোগী নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরে তাকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের জন্য চাপ দেন। ৫ অক্টোবর তিনি স্বামীকে তালাক দেন। ১৮ জানুয়ারি ওই কর্মকর্তা তাকে গর্ভপাতের জন্য চাপ দেন এবং একই দিনে তারা বিয়ে করেন। ১০ ফেব্রুয়ারি নোটিশের মাধ্যমে ওই নারীকে তালাক দেন ডা. সফিউল। শুক্রবার সকালে চিকিৎসার জন্য হাকিমপুর গেলে সফিউল তাকে অফিসে আসতে বলেন। পরে তাকে অফিস কক্ষে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে সফিউল। ওসি জাকির হোসেন জানান, ওই নারীর মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Source 3: Prothom Alo · 04/04/26open original ↗

অফিস কক্ষে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে এক খামারি নারীকে নিজ কার্যালয়ে ডেকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ২৬ বছর বয়সী ওই নারী পরে মামলা করলে রাতেই হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আগেও নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।