ইন্টারনেট বিল দিতে বিলম্ব, নারী গ্রাহককে মারধরের অভিযোগ

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি ইন্টারনেট বিল আদায়কে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধের ফলে সংঘটিত হয়েছে, যেখানে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। তাই এটি রাজনৈতিক সহিংসতা নয়, বরং অপরাধমূলক সহিংসতা হিসেবে চিহ্নিত হয়েছে।

Reported by:JugantorProthom AloCorroborated · 2 sources
27/06/26•সুয়া মিয়া মুন্সি বাড়ি, দক্ষিণ শ্রীহাস্য গ্রাম, জোড্ডা পূর্ব ইউনিয়ন

Killed

0

Injured

2

Summary

কুমিল্লার নাঙ্গলকোটে ইন্টারনেট বিল আদায়ে বিলম্ব হওয়ায় আজগর মিয়া নামে এক ব্যক্তি দুই নারী গ্রাহক জাহেরা বেগম ও রাহেলা বেগমকে মারধর ও হেনস্তা করেন। ঘটনাটি ২৭ জুন ২০২৬ তারিখে ঘটে এবং ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আজগর মিয়াজাহেরা বেগমরাহেলা বেগমআলমগীরপারভীন বেগমনাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Jugantor · 28/06/26open original ↗

ইন্টারনেট বিল দিতে বিলম্ব, নারী গ্রাহককে মারধরের অভিযোগ

ইন্টারনেট বিল দিতে বিলম্ব, নারী গ্রাহককে মারধরের অভিযোগ Advertisement নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৭:২১ পিএম ফাইল ছবি কুমিল্লার নাঙ্গলকোটে ইন্টারনেটের বিল দিতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে জাহেরা বেগম (৪০) ও রাহেলা বেগম (৪৫) নামে দুই নারী গ্রাহককে মারধরের অভিযোগ উঠেছে আজগর মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামের সুয়া মিয়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, শনিবার দুপুরে আজগর মিয়া ইন্টারনেট বিল আদায়ের জন্য মুন্সি বাড়িতে যান। বিল পরিশোধে বিলম্ব হওয়ায় তিনি প্রথমে দুই গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে বিষয়টি নিয়ে গ্রাহকরা সংযোগদাতা আলমগীরের বাড়িতে গেলে সেখানে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আজগর মিয়া তাদের মারধর ও হেনস্তা করেন। এ সময় জাহেরা বেগম ও রাহেলা বেগম আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।  অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আজগর মিয়ার বাড়িতে গেলে তিনি সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়ন। পরে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। আলমগীরের স্ত্রী পারভীন বেগম জানান, আজগর নারীদের চুল চেপে ধরে মারধর করে। পরে তারাও আজগরকে মারধরের চেষ্টা করে। এ সময় আজগর তাদেরকে ইট দিয়ে আঘাত করে। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, থানায় অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Source 2: Prothom Alo · 27/06/26open original ↗

যুবককে গলা কেটে হত্যা, আটক নারীর দাবি, ধর্ষণ থেকে বাঁচতে এ ঘটনা ঘটিয়েছেন

খুনপ্রতীকী ছবি কুমিল্লার লালমাই উপজেলায় এনায়েতুর রহমান ওরফে বাহার (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী এক নারীকে আটক করা হয়েছে। ওই নারীর দাবি, এনায়েতুর রহমান তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। আত্মরক্ষার্থেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত এনায়েতুর রহমান ও প্রবাসী সুমন চৌধুরীর বাড়ি পাশাপাশি। কয়েক বছর আগে দুই পরিবারের মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। প্রায় এক মাস আগে ছুটিতে দেশে এসে সুমন চৌধুরী তাঁর স্ত্রীর প্রতি এনায়েতুর রহমানের অসদাচরণের অভিযোগ তুলেছিলেন। তবে এনায়েতুর রহমান কিছুটা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। চার দিন আগে সুমন আবার কর্মস্থলে চলে যান। নিহত এনায়েতুর রহমানের মা নেহারা বেগম বলেন, তাঁর ছেলে শারীরিক প্রতিবন্ধী ছিলেন। দুই হাতের কবজি ও আঙুল কার্যকর না থাকায় স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন না। তিনি দাবি করেন, সকালে প্রতিবেশী নারী ঘরে ডেকে নিয়ে তাঁর ছেলেকে গলা কেটে হত্যা করেছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আটক নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, এনায়েতুর রহমান তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। আত্মরক্ষার্থেই তিনি তাঁকে হত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন লালমাইখুনচট্টগ্রাম বিভাগকুমিল্লাহত্যা