পাওনা টাকা চাওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে ফল ব্যবসায়ীকে হত্যা

AI-classifiedconfidence 96%

Why this classification

প্রতিবেদনটি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অর্থের বিবাদে ঘটিত মারামারির ঘটনা, যেখানে কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন বা ধর্মীয় গোষ্ঠীর অংশগ্রহণ নেই; তাই এটি রাজনৈতিক সহিংসতা নয়, বরং অপরাধমূলক সহিংসতা।

Reported by:Dhaka PostSingle source
02/10/26•Muchi Botola

Killed

1

Injured

0

Summary

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে সবজি ব্যবসায়ী মামুনের আক্রমণে ফল ব্যবসায়ী মধু মারা যান। ঘটনায় একজন নিহত, কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

96% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মধু (ফল ব্যবসায়ী)মামুন (সবজি ব্যবসায়ী)ডা. শামসুজ্জোহা (চিকিৎসক)শেখ মেসবাহ উদ্দিন (OC, Damurhuda Model Thana)শামীম (মধুর ছেলে)

Tags

MurderExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 02/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 02/10/26open original ↗

পাওনা টাকা চাওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে ফল ব্যবসায়ীকে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পাওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সবজি ব্যবসায়ীর হাতে মধু (৬০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে কার্পাসডাঙ্গার মুচির বটতলায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মধু দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত. সিরাজ আলীর ছেলে। তিনি কার্পাসডাঙ্গা মুচির বটতলায় ভ্রাম্যমাণ ফল বিক্রি করতেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সবজি ব্যবসায়ী মামুন ও ফল ব্যবসায়ী মধুর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত লোহার ধাতু মধুর বুকের মধ্যে ঢুকিয়ে দেন সবজি ব্যবসায়ী মামুন। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফল ব্যবসায়ী মধুর ছেলে শামীমের মোবাইলের কিছু টাকা বাকি থাকায় সন্ধ্যার আগে পাওনাদার সেই টাকা নিতে এসেছিলেন। এ সময় ফল ব্যবসায়ী মধু কিছু টাকা দিয়ে বাকি টাকা পরে দেবেন বলে জানান। এরই মধ্যে পাশের সবজি ব্যবসায়ী মামুন পাশ থেকে পাওয়া টাকার ব্যাপারে কথা বললে দুই ব্যবসায়ীর মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতিরও ঘটনা ঘটে। পরে পাশের ফল ব্যবসায়ীর কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত লোহার ধাতু মধুর বুকের মধ্যে ঢুকিয়ে দেন সবজি ব্যবসায়ী মামুন। আহত অবস্থায় স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামসুজ্জোহা বলেন, মধুর বুকে ধারালো অস্ত্র/বস্তুর মাথা ঢুকে শিরা কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ফুটপাতে সবজি ও ফল ব্যবসায়ীর মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। আফজালুল হক/এসএইচএ