ভূমিহীন পল্লিতে চাঁদার অত্যাচার

AI-classifiedconfidence 85%

Why this classification

This article reports a specific attack on 18 April 2026 in which members of a local BNP leader's group beat Firoz Box and hacked Mukta and Imran Hossain with sharp weapons after they refused to pay extortion money. The accused leader denies the allegations, and the police have registered a case, but the injuries and named perpetrators make this a valid violent incident.

Reported by:SamakalSingle source
18/04/26•গিলাশ্বর গ্রাম, বরমী ইউনিয়ন, শ্রীপুর উপজেলা

Killed

0

Injured

3

Summary

গাজীপুরের শ্রীপুরে গিলাশ্বর ভূমিহীন পল্লিতে বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীমের বাহিনী ১৮ এপ্রিল চাঁদা দিতে না চাওয়ায় ফিরোজ বক্সকে পিটিয়ে এবং মুক্তা ও ইমরান হোসেনকে ধারালো অস্ত্রে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ শামীমসহ ১১ জনকে আসামি করে মামলা নিয়েছে, আর ২১ এপ্রিল বাসিন্দারা চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

Aktaruzzaman Shamim (BNP leader, Boromi Union BNP Member Secretary)AzizulRashidulHridoyMorshedKabirMazaharulKalu MiaFiroz Box (victim)Firoza BegumMukta (victim, stabbed)Imran Hossain (victim, hacked)Nasir Ahmed (acting OC, Sreepur Police Station)

Affected infrastructure

Mukta's house

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 22/04/26open original ↗

ভূমিহীন পল্লিতে চাঁদার অত্যাচার

গাজীপুর ভূমিহীন পল্লিতে চাঁদার অত্যাচার বিএনপি নেতার চাঁদাবাজির প্রতিবাদে গতকাল মানববন্ধন করেন ভূমিহীন পল্লির বাসিন্দারা সমকাল গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ০৭:৪১ | প্রিন্ট সংস্করণ কেউ রিকশাচালক, কেউ জেলে; কেউ কাজ করেন রুটির দোকানে; কেউ পোশাক কারখানার শ্রমিক। দিনমজুরের সংখ্যাও কম নয়। কেউ কেউ উচ্চশিক্ষিত হয়ে করছেন শিক্ষকতা ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি। স্বাধীনতার আগে থেকেই এমন শতাধিক পরিবার একত্রে বসবাস করছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামে ১ নম্বর খতিয়ানভুক্ত কালেক্টরি বা বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের নামে রেকর্ড হওয়া ওই এলাকা ভূমিহীন পল্লি হিসেবে পরিচিত। ৮৬ একর কালেক্টরি জায়গার কিছু অংশ কেউ বন্দোবস্ত পেয়েছেন, কেউ আবার বন্দোবস্ত ছাড়াই বসবাস করছেন। বাসিন্দাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে বসবাসে কোনো বাধা না এলেও সম্প্রতি ভূমিহীনদের ওই পল্লিতে নজর পড়ে স্থানীয় বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীমের। তিনি তাঁর ‘বাহিনী’ দিয়ে কয়েক মাস ধরে পল্লির লোকজনের ওপর অত্যাচার শুরু করেছেন। সেখানকার বাড়িঘরের কোনো একটিতে সামান্য কাজ করলেও শামীম বাহিনীকে চাঁদা দিতে হয়। ভূমিহীন পল্লিতে বাড়িঘর মেরামত, নতুন কোনো ঘর তৈরি কিংবা কোনো গাছের চারা রোপণ করতে গেলেও চাঁদা দেওয়া অলিখিত নিয়মে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন সেখানকার বাসিন্দারা। বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীমের নেতৃত্বে স্থানীয় আজিজুল, রাশিদুল, হৃদয়, মোর্শেদ, কবির, মাজাহারুল ও কলু মিয়া এই চাঁদাবাজি করে আসছেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই পল্লির শত শত নারী-পুরুষ-শিশু রাস্তায় নেমে আসেন। গতকাল মঙ্গলবার  চাঁদাবাজি বন্ধের দাবি নিয়ে তারা গিলাশ্বর এলাকায় বিক্ষোভ করে নানা অত্যাচারের কথা তুলে ধরেন।  ওই এলাকার সেলিম বক্সের ছেলে ফিরোজ বক্স বলেন, ৪০ বছরেরও বেশি সময় ধরে আমরা এখানে বসবাস করছি। কখনও কোনো সমস্যা হয়নি। সম্প্রতি আমার বাড়িতে একটা স্থাপনা তৈরি করতে গেলে বিএনপি নেতা শামীম ও তার লোকজন এক লাখ টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকৃতি জানালে গত ১৮ এপ্রিল আমার ওপর হামলা চালায়। বেদম পিটুনি দেয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমদ বলেন, এ ঘটনায় ফিরোজ বক্স বাদী হয়ে শামীমসহ ১১ জনকে আসামি করে একটি মামলা করেছেন। তদন্ত চলছে।    এলাকার বাসিন্দা ফিরোজা বেগম বলেন, বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম ও তার সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। একটি বাথরুম নির্মাণ করতেও চাঁদা দিতে হয়। টাকা না দেওয়ায় আমার মেয়ের বাড়িতে হামলা চালিয়ে মারধর করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় মেয়ে মুক্তাকে। তিনি বলেন, মেয়েটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইমরান  হোসেন নামে একজন বলেন, চাঁদা না দিলে শামীম বাহিনীর সদস্য হৃদয় আমাকে  দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।  অভিযোগ অস্বীকার করে বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম সমকালকে বলেন, আমার কোনো পালিত বাহিনী নেই। আমি কারও কাছে কখনও চাঁদা দাবি করিনি। রাজনৈতিকভাবে আমাকে ঘায়েল করতে স্থানীয় একটি মহল এলাকাবাসীকে উস্কে দিয়ে আমার বিরুদ্ধে এসব করাচ্ছে।  উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ বলেন, এ ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনে বিএনপির কোনো সদস্য যদি দোষী প্রমাণিত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রীপুর থানার ওসি নাছির আহমদ বলেন, চাঁদা দাবির এ রকম একটি ঘটনার খবরই আমাদের কাছে আছে। সে ঘটনায় মামলা হয়েছে। - বিষয় : - মানবন্ধন