আড়াইহাজারে বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগ, চিকিৎসকদের কর্মবিরতি
Why this classification
This incident was classified as criminal violence in Narayanganj. Parties reported: Billal Hossain, Abdullah Al Kamal. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.
Killed
0
Injured
1
Summary
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই চিকিৎসাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকেরা এর প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
74% · severity 4
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
আড়াইহাজারে মা-বাবাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড
আড়াইহাজারে মা-বাবাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড ফাইল ছবি আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৯:০১ | আপডেট: ০৫ মে ২০২৬ | ১৯:০৯ নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে পারভেজ খানকে (২৫) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত পারভেজ খান উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকার মোশারফ খানের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের মারধর করতেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। গত ৩০ এপ্রিল একই ধরনের ঘটনায় নির্যাতনের শিকার হয়ে তার বাবা-মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার সকালেও মাদকের টাকার দাবিতে পারভেজ তার মা-বাবাকে মারধর ও ঘরে ভাঙচুর চালায়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত পারভেজ খানকে বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্বাস্থ্যকর্মীকে বিএনপি নেতাকর্মীদের মারধর
আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা স্বাস্থ্যকর্মীকে বিএনপি নেতাকর্মীদের মারধর Advertisement যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও এক স্বাস্থ্যকর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে হাসপাতালটির জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন চিকিৎসকরা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার পর কর্মবিরতি প্রত্যাহার করা হলে চিকিৎসাসেবা স্বাভাবিক হয়। আহত ওই স্বাস্থ্যকর্মীর নাম আব্দুল্লাহ আল কামাল। তিনি ওই হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা। হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন চামুরকান্দি এলাকা থেকে তার স্ত্রী ফিরোজা বেগমকে নিয়ে আড়াইহাজার হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এ সময় স্বাস্থ্যকর্মী আব্দুল্লাহ তাকে বাইরে একটি ইনজেকশন কিনে আনতে বলেন। তিনি ইনজেকশনটি এনে তা প্রয়োগ করার অনুরোধ করেন। এর মধ্যে হাসপাতালে আসা মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই রোগীকে চিকিৎসা দিচ্ছিলেন আব্দুল্লাহ। বিষয়টি কথাকাটাকাটির একপর্যায়ে বিল্লাল তার ভাই ইউসুফ হোসেনকে ফোন করেন। পরে বিএনপি নেতা ইউনুফ হোসেনের ২০-২৫ জন এসে ওই স্বাস্থ্যকর্মীকে মারধর করেন। সেখান থেকে তিনি অন্য একটা রুমে আশ্রয় নিলে সেখানে দ্বিতীয়দফায় মারধর করা হয়। সূত্র জানায়, খবর পেয়ে ইউএনও আসাদুজ্জামান ও ওসি সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশ গিয়ে স্বাস্থ্যকর্মী আব্দুল্লাহকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা জরুরি বিভাগ চালু রেখে বহির্বিভাগসহ অন্যান্য সেবা বন্ধ রাখেন। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। এদিকে হামলার ঘটনায় রোগীসহ সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় চিকিৎসা না পেয়ে মোটরসাইকেলে আহত ফারুক হোসেনকে ফেরত নিয়ে যান স্বজনরা। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহত ফারুক হোসেনের আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকায় বাড়ি। আহত স্বাস্থ্যকর্মী আব্দুল্লাহ বলেন, একটু অপেক্ষা করতে বলায় তারা আমার ওপর হামলা চালায়। মাথা, হাত ও বুকে আঘাত পেয়েছি। এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা ইউসুফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছোট ভাইয়ের স্ত্রীকে ওই স্বাস্থ্যকর্মী চিকিৎসা না দিয়ে তার সঙ্গে তর্কে জড়ান। এ নিয়ে তাদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু এখন চিকিৎসকরা নানা নাটক সাজিয়ে অভিযোগ করেছেন। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান জানান, এভাবে মব সৃষ্টি করে হাসাতালের জরুরি বিভাগের চিকিৎসকের ওপর হামলা হলেও নিরাপত্তার ইস্যু নিয়ে প্রশ্ন উঠবে। বিষয়টি স্থানীয় সংসদ-সদস্যকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নেওয়া নিদের্শ দিয়েছেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেছেন, ভিন্ন কথা। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আড়াইহাজারে বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগ, চিকিৎসকদের কর্মবিরতি
মারধরের শিকার উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা আবদুল্লাহ আল কামাল। আজ সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেছবি: প্রথম আলো নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই স্বাস্থ্যকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই ঘটনার প্রতিবাদে সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেন। পরে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। ভুক্তভোগী আবদুল্লাহ আল কামাল আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা। এ ঘটনায় অভিযুক্ত আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছোট ভাই বিল্লাল হোসেন ও তাঁর সঙ্গে থাকা লোকজন। হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চামুরকান্দি এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী ফিরোজা বেগম পেটব্যথা নিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান। সেখানে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা আবদুল্লাহ আল কামাল তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁর স্বামী বিল্লাল হোসেনকে বাইরে থেকে ইনজেকশন কিনে আনতে পাঠান। বিল্লাল হোসেন ইনজেকশন নিয়ে আসেন। ইতিমধ্যে আবদুল্লাহ আল কামাল জরুরি বিভাগের আরেক গুরুতর রোগীকে চিকিৎসা দেন। এর মধ্যে বিল্লাল হোসেন ইনজেকশন নিয়ে ফিরে আসেন। ওই মেডিক্যাল কর্মকর্তা অন্য রোগীর কাছে যাওয়ায় বিল্লাল উত্তেজিত হয়ে ওঠেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্লাল ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন আবদুল্লাহ আল কামালের ওপর হামলা চালিয়ে তাঁকে কিল–ঘুষি ও লাথি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মী চিকিৎসক ও আনসার সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে শয্যা না পাওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনার প্রতিবাদে চিকিৎসকেরা জরুরি বিভাগ চালু রেখে বহির্বিভাগসহ অন্যান্য চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন। এতে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন হাসপাতাল পরিদর্শন করেন। ইউএনও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে চিকিৎসকেরা বেলা একটার পর কর্মবিরতি প্রত্যাহার করেন। আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, চিকিৎসককে মারধরের বিষয়টি জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ অস্বীকার করে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া দাবি করেন, তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ফিরোজাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন না। চিকিৎসকের সহকারী চিকিৎসা না দিয়েই তাঁদের বের করে দিলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে চিকিৎসকেরা মারধরের অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেন। বর্তমানে হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক রয়েছে এবং তাঁর ভাইয়ের স্ত্রী হাসপাতালে ভর্তি আছেন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন পুলিশবিএনপিরাজনীতিচিকিৎসকআড়াইহাজারঢাকা বিভাগনারায়ণগঞ্জহাসপাতাল
