চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

AI-classifiedconfidence 95%

Why this classification

A local crowd caught two men trying to steal a transformer in Sherpur, Bogura, and beat them severely. One of them, Rafi Mondal, died at a health complex and the other, Jahangir Hossain, is still receiving treatment, so this is a fatal, concrete violent incident that happened within the recent window.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
19/05/26•চন্ডেশ্বর গ্রাম, কুসুম্বি ইউনিয়ন, শেরপুর উপজেলা

Killed

1

Injured

1

Summary

বগুড়ার শেরপুরে মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে স্থানীয় জনতার গণপিটুনিতে রাফি মন্ডল (২৪) নিহত এবং জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হন। উত্তেজিত জনতা তাদের হাতেনাতে ধরে মারধর করে, পরে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাফির মৃত্যু হয়।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রাফি মন্ডলজাহাঙ্গীর হোসেনরমজান আলীআব্দুল জলিলজয়নুল আবেদীন (ইন্সপেক্টর, তদন্ত, শেরপুর থানা)

Affected infrastructure

সেচ পাম্পের ট্রান্সফরমার

Tags

LynchingThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 20/05/26open original ↗

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

শেরপুর ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ প্রতীকী ছবি শেরপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৫:৪৫ | আপডেট: ২০ মে ২০২৬ | ১৬:০২ বগুড়ার শেরপুর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শেরপুর থানার কুসুম্বী ইউনিয়নের চণ্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলে রাব্বি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ী গ্রামের বুলু মিয়ার ছেলে। আহত জাহাঙ্গীর হোসেন একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে চণ্ডেশ্বর গ্রামের বাসিন্দা রমজানের সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে যান ওই দুই যুবক। বিষয়টি টের পেয়ে চণ্ডেশ্বর ও পাশের আকরামপুর গ্রামের লোকজন চারদিক থেকে তাদের ঘিরে ফেলেন। পরে পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজলে রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর হোসেন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মইনুদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।   - বিষয় : - বগুড়া - শেরপুর - ট্রান্সফরমার - গণপিটুনি - চুরি

Source 2: Jugantor · 21/05/26open original ↗

চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত Advertisement বগুড়া ব্যুরো প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে গণপিটুনিতে রাফি মন্ডল (২৪) নামে এক যুকের মৃত্যু হয়েছে। এ সময় জাহাঙ্গীর হোসেন নামে অপরজন আহত হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। রাফি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের বুলু মন্ডলের ছেলে। জাহাঙ্গীর একই উপজেলার বড়বিলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদীন জানান, রাফির লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। জাহাঙ্গীর সুস্থ হলে তাকে গ্রেফতার করা হবে। চন্ডেশ্বর গ্রামের বাসিন্দা রমজান আলী এবং আব্দুল জলিল তাদের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি ঠেকাতে বিশেষ পদক্ষেপ নেন। মঙ্গলবার রাতে রাফি ও জাহাঙ্গীর ট্রান্সফরমার চুরি করতে এলে এর সঙ্গে থাকা ডিভাইস থেকে রমজান ও জলিলের মোবাইল ফোনে বার্তা যায়। তখন তারা চোর বলে চিৎকার দিলে আশপাশের ২-৩টি গ্রামের লোকজন এসে এ দুব্যক্তিকে হাতেনাতে ধরে। এ সময় উত্তেজিত জনতার মারধরে তারা গুরুতর আহত হয়। উপস্থিত জনতা তাদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। রাত সাড়ে ৪টার দিকে রাফি মারা যায়। জাহাঙ্গীর এখনো চিকিৎসাধীন।