ঘুম ভেঙে দেখেন একজন বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, বিছানায় স্বামীর গলায় ছুরির ক্ষত

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as criminal violence in Noakhali. Parties reported: Unidentified Miscreants. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:Prothom AloJugantorCorroborated · 2 sources
10/08/26•Borla Uttarpara, Sonaimuri

Killed

0

Injured

1

Summary

নোয়াখালীর সোনাইমুড়ীতে রোববার দিবাগত রাতে ঘরে ঢুকে মো. সালেহ আহমেদ নামে এক করাতকল শ্রমিককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 5

Parties involved

Unidentified Miscreants

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Jugantor · 25/05/26open original ↗

সোনাইমুড়ীতে মা-ছেলের কঙ্কাল উদ্ধার

সোনাইমুড়ীতে মা-ছেলের কঙ্কাল উদ্ধার Advertisement নোয়াখালী (উত্তর) প্রতিনিধি প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে কমলা বেগম (৩২) নামের এক নারী এবং মো. নোমান (৯) নামের তার শিশুপুত্রকে হত্যার দুই বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। এ বিষয়ে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও নোয়াখালী সিআইডির ইনচার্জ মো. রাইছুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রথমে আদালতে একটি মামলা হয়। পরে সোনাইমুড়ী থানায় একটি জিআর মামলা হয়। ওই মামলার সূত্রে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। জানা যায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা এবং তার শিশুপুত্র নোমানকে হত্যা করে সৎ ছেলে রাজু, সাগর এবং নাতি টিপু। তখন লাশ গুম করতে পুকুরে মাটি চাপা দেওয়া হয়। গ্রেফতার রাজু, সাগর ও টিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

Source 2: Prothom Alo · 10/08/26open original ↗

ঘুম ভেঙে দেখেন একজন বেরিয়ে যাচ্ছে ঘর থেকে, বিছানায় স্বামীর গলায় ছুরির ক্ষত

ছুরিকাঘাতপ্রতীকী ছবি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। তাঁর নাম মো. সালেহ আহমেদ (৫০)। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা উত্তরপাড়া এলাকার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। কে বা কারা ওই ব্যক্তিকে হত্যার চেষ্টা করেছে, তা বলতে পারেননি পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, গভীর রাতে ভুক্তভোগী সালেহ আহমদের স্ত্রী হঠাৎ ঘুম ভেঙে এক ব্যক্তিকে ঘর থেকে বের হতে দেখেন। তবে তাঁকে চিনতে পারেননি। স্বামীর গলায় ছুরিকাঘাতের ক্ষত দেখে তিনি চিৎকার করে লোক ডাকেন। গুরুতর আহত অবস্থায় মো. সালেহ আহমেদকে প্রথমে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সালেহ আহমেদ পেশায় করাতকলের শ্রমিক। আহত ব্যক্তির পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে সালেহ আহমেদ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত আনুমানিক একটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাঁকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় তাঁর পাশে থাকা স্ত্রী চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় ঘরের কোনো মালামাল খোয়া যায়নি। কে বা কারা ওই ব্যক্তিকে গলা কেটে হত্যা করতে পারে, এমন কোনো সঠিক তথ্যও পরিবার দিতে পারেনি। খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার এন এম নাছির উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তির ভাই, স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁরা যেভাবে ঘটনার বর্ণনা করেছেন, তাতে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। পুলিশকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল করিম প্রথম আলোকে বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটলেও তাঁরা জানতে পারেন আজ সকালে। ঘটনার শিকার সালেহ আহমেদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের লোকজনের ভাষ্য, রোববার রাত একটার দিকে ঘুমন্ত অবস্থায় অজ্ঞাতনামা দুর্বৃত্ত ঘরে ঢুকে সালেহ আহমেদকে গলা কেটে হত্যার চেষ্টা করে। হঠাৎ ঘুম ভেঙে গেলে সালেহ আহমেদের স্ত্রী এক ব্যক্তিকে ঘর থেকে বের হয়ে যেতে দেখেন। তবে তাকে চিনতে পারেননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন হত্যাচেষ্টানোয়াখালীঅপরাধচট্টগ্রাম বিভাগসোনাইমুড়ী