তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে আহত করার অভিযোগ

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, recent incident in which people from the complainant side hacked Abdul Latif, an accused in a murder case, with sharp weapons, leaving him seriously injured. The attack happened on Monday, 11 May 2026, in Manikkandi village, Titas, Comilla, and police are searching for those responsible.

Reported by:JugantorSingle source
11/05/26•Manikkandi village, Titas Upazila

Killed

0

Injured

1

Summary

কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামে সোমবার (১১ মে ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি আব্দুল লতিফকে বাদীপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ধারণা, হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে এবং পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আব্দুল লতিফ (আসামি, আহত)বাদীপক্ষের লোকজনজহিরুল ইসলাম মোল্লা (২০২২ সালে নিহত)আবুল হোসেন মোল্লা (সাবেক চেয়ারম্যান)মো. মনিরুল হক (ওসি, তিতাস থানা)

Affected infrastructure

houses (earlier alleged looting and arson)furniture (earlier alleged looting)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 11/05/26open original ↗

তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে আহত করার অভিযোগ

তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে আহত করার অভিযোগ Advertisement কুমিল্লা উত্তর প্রতিনিধি প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৫৭ পিএম কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের এক যুবলীগ নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে। সোমবার (১১ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামে আসামি আব্দুল লতিফের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। আব্দুল লতিফ ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহির মোল্লা হত্যা মামলার আসামি। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি মো. মনিরুল হক। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ ডিসেম্বর বিকালে মৎস্য প্রজেক্টে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহিরুল ইসলাম মোল্লাকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় আব্দুল লতিফসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। মামলার পর দীর্ঘদিন আব্দুল লতিফসহ প্রায় ৩০টি পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। ২০২৪ সালের আগস্টের পর তারা আবার নিজ গ্রামে ফিরে আসেন। এর মধ্যে বাদীপক্ষের লোকজন তাদের বাড়িঘর ও আসবাবপত্র লুটপাট করে এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলে—এমন অভিযোগও রয়েছে। স্থানীয়দের ধারণা, জহিরুল ইসলাম মোল্লা হত্যার প্রতিশোধ নিতেই আব্দুল লতিফকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ বিষয়ে তিতাস থানার ওসি মো. মনিরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।