পূর্ব বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a specific, recent physical clash in Habiganj in which local groups attacked each other with traditional weapons and more than 50 people were injured. The cause was a land and boundary dispute, so it qualifies as violence and is not a reaction, statistical roundup, or historical account.

Reported by:JugantorSingle source
03/03/26•কারখানা বোয়ালজোর গ্রাম, দীঘলবাক ইউনিয়ন, নবীগঞ্জ উপজেলা

Killed

0

Injured

50

Summary

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা বোয়ালজোর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা ও সরকারি গোপাট নিয়ে দুই পক্ষের পূর্ব বিরোধের জেরে ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার) দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে গুরুতর ৩০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ পরিস্থিতি শান্ত করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আব্দুল খালিছ গংআব্দুল বাহার গংনামদার মিয়া গংসুমন মিয়া গংনবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া

Affected infrastructure

houses

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 50

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 03/03/26open original ↗

পূর্ব বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক

পূর্ব বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক Advertisement নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৩৬ পিএম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লিতে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে উভয়পক্ষের গুরুতর আহত ৩০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় পুলিশের অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা বোয়ালজোর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও সরকারি গোপাট নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। ওই গ্রামের আব্দুল খালিছ, আব্দুল বাহার গংদের সঙ্গে একই গ্রামের নামদার মিয়া ও সুমন মিয়া গংদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় পুলিশ পিকআপ দিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। কারখানা গ্রামের আব্দুল বাহার জানান, কোনো উত্তেজনা ছাড়াই সকালে নামদার মিয়া ও সুমনের গ্রুপের লোকজন আমাদের বাড়ি ঘরে হামলা করেছে। আমাদের নারী পুরুষসহ ২৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানা গ্রামের সুমন মিয়া বলেন, আমাদের সঙ্গে খালিছ মিয়া গংদের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে গালাগালি করলে সংঘর্ষ হয়। আমাদের পক্ষে অনেক আহত আছেন এর মধ্যে ১০-১২ জনকে সিলেট নেওয়া হয়েছে। ইউপি সদস্য শাহ সুলতান আহমদ বলেন, তিনি এলাকায় নেই, তবে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে বলে জেনেছেন। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, এ ঘটনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কোনো পক্ষের লোকজন মামলা দেননি। মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।