নড়াইলে জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ
Why this classification
This is a single, concrete incident in which a motorcycle belonging to a Jamaat-e-Islami leader was set on fire in Narail early on Saturday, 14 February 2026. Arson is a destructive violent act under the tracker's criteria, and the report is about the incident itself rather than a reaction to it. No one was reported injured, and the attackers have not been identified.
Killed
0
Injured
0
Summary
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি (শনিবার) ভোরে জামায়াতে ইসলামীর বিছালী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক আহসান আজিজুল হাকিমের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভুক্তভোগী রাজনৈতিক শত্রুতার অভিযোগ করেছেন, আর থানা এখনও লিখিত অভিযোগ পায়নি।
AI analysis
Category
Political Violence
Confidence
82% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Jamaat
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নড়াইলে জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ
নড়াইলে জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ নড়াইল সংবাদদাতা প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:০০ নড়াইল সদর উপজেলায় এক জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার ভোরে উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আহসান আজিজুল হাকিম (৩২) স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর বিছালী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক। তিনি নড়াইল-১ আসনের পরাজিত প্রার্থী ওবায়দুল্লা কায়সার–এর নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে। আহসান আজিজুল হাকিমের দাবি, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে তার বাড়ির উঠানে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি চলাফেরা করছিল। বিষয়টি টের পেয়ে তিনি বাইরে বের হলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ভোরের দিকে বিকট শব্দ শুনে তিনি জানালা খুলে দেখেন তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলের বেশ কিছু অংশ পুড়ে যায়। হাকিমের অভিযোগ, রাজনৈতিক কারণে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করায় শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।’ বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মোটরসাইকেলটি পুড়ে যেতে দেখেন। তিনি এ ঘটনাকে ন্যক্কারজনক উলেখ করে বলেন, রাজনৈতিক মতভেদের কারণে কারও ক্ষতি করা উচিত নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
