পাঁচ টাকার আইসক্রিম নিয়ে বিরোধ, দোকানিকে ছুরিকাঘাত
Why this classification
This is a valid violent incident: on the evening of Friday 22 May 2026, a 19-year-old man stabbed a 40-year-old shopkeeper in the chest with a knife during an argument over a five-taka ice cream. The victim's stomach was perforated and he was seriously injured, and the attacker was detained and charged.
Killed
0
Injured
1
Summary
সাতক্ষীরার শ্যামনগরে ২২ মে ২০২৬ (শুক্রবার) সন্ধ্যায় পাঁচ টাকার আইসক্রিম পরিবর্তন নিয়ে বিরোধের জেরে নুর আলম (১৯) নামে এক তরুণ হাসান গাজী (৪০) নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত হাসানের পাকস্থলী ছিদ্র হয়ে গেছে, এবং পুলিশ অভিযুক্তকে আটক করেছে ও আহতের পিতার অভিযোগে মামলা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 22/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পাঁচ টাকার আইসক্রিম নিয়ে বিরোধ, দোকানিকে ছুরিকাঘাত
পাঁচ টাকার আইসক্রিম নিয়ে বিরোধ, দোকানিকে ছুরিকাঘাত প্রতীকী ছবি শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৮:০২ সাতক্ষীরার শ্যামনগরে পাঁচ টাকার একটি আইসক্রিম পরিবর্তন করাকে কেন্দ্র করে হাসান গাজী (৪০) নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে নুর আলম (১৯) নামে এক তরুনের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নের পরাণপুর গ্রামের ভেড়ারমোড় বাজারে এ ঘটনা ঘটে। আহত হাসান গাজী ওই এলাকার দিনমজুর সামছুর রহমানের ছেলে। অভিযুক্ত নুরআলম একই এলাকার আব্দুল জলিলের ছেলে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা হাসান গাজীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুরআলমকে আটক করে। আহতের পিতা সামছুর রহমান বলেন, ‘নুরআলম একটি পাঁচ টাকার আইসক্রিম কিনে তা নরম হয়ে গেছে অভিযোগ তুলে পরিবর্তন করে দিতে বলেন। এ নিয়ে হাসান গাজীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নুরআলম পাশের একটি দোকান থেকে ধারালো ছুরি এনে হাসান গাজীর বুকের বাম পাশে আঘাত করে। ছুরিকাঘাতে পাকস্থলী ছিদ্র হয়ে যাওয়ার ফলে মুখ দিয়ে খাওয়া সব ধরনের খাদ্য ক্ষতস্থান দিয়ে বের হয়ে আসছে।’ শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘আহতের বাবা বাদী হয়ে অভিযুক্ত নুরআলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
